editor
প্রকাশিত: 2:05 PM, October 23, 2025
সড়কে শৃঙ্খলা ফেরাতে সিলেটে চলছে পুলিশের বিশেষ অভিযান। গত দুই দিনে (মঙ্গলবার ও বুধবার) সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও বিভিন্ন থানার যৌথ অভিযানে ২২২টি যানবাহন আটক করা হয়েছে এবং ট্রাফিক আইন লঙ্ঘনসহ নানা অভিযোগে ৯৪টি মামলা করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা গেছে, অভিযানে যেসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে— ব্যাটারিচালিত রিকশা ৭৪টি, টেম্পু ২টি, সিএনজি অটোরিকশা ৩৪টি, লেগুনা ১টি, মোটরসাইকেল ৫১টি, মাইক্রোবাস ১টি, কার ১টি, ট্রাক ১টি, পিকআপ ২টি ও পায়ে চালিত রিকশা ৫৫টি।
এ ছাড়া ৯৪টি মামলার মধ্যে ৪১টি সিএনজি, ৪৭টি মোটরসাইকেল, ১টি মাইক্রোবাস, ৪টি কার এবং ১টি ট্রাকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) নগরীতে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আট দফা নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় রেজিস্ট্রেশনবিহীন ব্যাটারিচালিত রিকশা চলাচল, অননুমোদিত স্থানে পার্কিং, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো, সড়কে যত্রতত্র যাত্রী ওঠানামা ও অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
অভিযানের বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “দুই দিনের অভিযানে ২২২টি যানবাহন আটক এবং ৯৪টি মামলা করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র না থাকা ও জারি করা নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন