admin
প্রকাশিত: 2:12 PM, October 23, 2025
বিশেষ প্রতিনিধি:
বাইরে চাকচিক্য, আর ভেতর যেনো অনিয়ম-দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে সিলেট সিটি করপোরশন (সিসিক)’র নগর ভবন। দুর্নীতির এ গভীরতা কোনো মাপকাঠি দিয়ে হিসেব করার নয়। কেবল এক কর্মকর্তার অনিয়ম-দুর্নীতির খতিয়ান নিরীক্ষা করেও প্রকাশ করা কঠিন। আর তিনি হচ্ছেন সিসিক’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন।
তার আধিপত্য শুধু নগরভবনেই সীমাবদ্ধ নয়। দাপট রয়েছে সিসিক প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে। পালাতক ও অপসারিত মেয়র আনোয়ারুজ্জান চৌধুরীর নিয়োগ বাণিজ্য নিয়ন্ত্রণ থেকে শুরু করে বাইরের অবৈধ কাজ-কারবার থেকে মাসোয়ারা আদায়ে সিদ্ধহস্ত এই একলিম। বিভিন্ন খাত থেকেই কোটি কোটি টাকার মালিক হয়েছেন তিনি। অনুসন্ধানে এমনই চাঞ্চল্যকর তথ্য বেরিয় এসেছে এ প্রতিবেকের কাছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সিসিকের অনেকেই জানিয়েছেন, শুধু রেস্টুরেন্টের ময়লা অপসারণ করেই একলিমের মাসিক আয় ৪ থেকে ৫ লাখ টাকা। এর বাইরে মেডিকেলের বর্জ্য অপসারণ থেকে সমপরিমাণ টাকা আসে তার পকেটে।
পালাতক ও পদচ্যুত সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর অত্যন্ত আস্থাভাজজন হিসেবে পরিচিত ছিলেন একলিম। সেই সময় আনোয়ারুজ্জামান চৌধুরী নিয়োগ প্রদান করেন একলিমকে। তার মেয়াদে সিসিক’র বর্জ্য শাখার কর্তাব্যক্তি হয়ে মাসোয়ারা আদায় করেছেন তিনি। এসব টাকা হাতের লেখা রশিদে ও নগদে আদায় করে নেন বলে জানিয়েছেন রেস্তোরাঁ মালিকসহ সংশ্লিষ্টরা। ওই টাকা সরকারি কোষাগারে যায় কিনা, সেটা জানেন না তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালে আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পর একলিমকে নিয়োগ প্রদানের পর পুরোদস্তোর সিসিক’র নিয়ন্ত্রণ চলে যায় একলিমের হাতে। আনোয়ারুজ্জামানেরর মেয়াদে একলিমের হাত ধরে ৫০থেকে ৭৫ এর অধিক লোক নিয়োগ দেওয়া হয়েছে সিসিকে। বিভিন্ন দফতর বুঝে রয়েছে নিয়োগের রকমফের বাণিজ্য।
সূত্রমতে, মাস্টাররোলে নিয়োগপ্রাপ্ত ৫০ থেক ৭৫ অধিক লোকের কাছ থেকে জনপ্রতি অন্তত ৩ থেক ৪ লাখ টাকা করে হাতিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে প্রকৌশল শাখা, লাইসেন্স, স্বাস্থ্য শাখাসহ গুরুত্বপূর্ণ শাখায় চাকরিতে যোগদানকারীদের দিতে হয়েছে ৫ লাখ টাকা করে। যদিও এ টাকার একলিম একা হজম করেননি!
আলাপ প্রসঙ্গে সিসিকের প্রকৌশল শাখার এক কর্মী জানান, এ দফতরে নিয়োগ পেতে হলে ৫ লাখ টাকা দিতে হয়। গত বছরেও সিলেটের একটি বেসরকারি ইউনিভার্সিটির কয়েকজনকে পূর্ত শাখায় বড় অঙ্কের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আস্থাভাজনদের পদোন্নতিও দেওয়া হয় রাতারাতি। আর মাস্টাররোলে নিয়োগদের প্রতি মাসের বেতন থেকে অন্তত চার দিনের টাকা কেটে রাখা হয়। এ টাকারও কোনো হদিস থাকে না।
এর বাইরেও রয়েছে অবৈধ আয়ের আরও অগণিত খাত। এসব খাত থেকে এক-দুই কোটি নয়, আল্পদিনে কী পরিমাণ টাকা পকেটস্থ করা হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেননি কেউই। তবে এ টাকার ভাগ কারা পান, তা কেবল একলিম-ই জানেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বর্জ্য শাখা সূত্র জানায়, দিনমজুরদের (ডে-লেবার) জনপ্রতি মজুরি ৫০০ টাকা থাকলেও পুরো টাকা দেওয়া হয় না। কখনো ২০০ টাকা করে কেটে রাখারও অভিযোগ করেছেন শ্রমিকরা। কেউ প্রতিবাদ করলেই কর্মহীন থাকতে হয়। যে কারণে চাকরি হারানোর ভয়ে একলিমের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ তারা।
অনুসন্ধানে জানা গেছে, সিসিকের বর্জ্য শাখায় কাজ করেন এমন শ্রমিক আছেন ৫ শ’ জন। তাদের মধ্যে অফিসে নাইটগার্ড ও রিকশা নিয়ন্ত্রণে ১২০ জন, প্রতিটি ট্রাকে ৩-৪ জন করে ১৫০ জন, বিভিন্ন অফিস আদালতে ৩০-৪০ জন, ডাম্পিংয়ে কাজ করে আরও ১৫-২০ জন। আর ময়লার গাড়িতে কাজ করেন আরও ১৫০ জন। তাদের প্রত্যেকেই কোনো না কোনো ভাবে ৫০ হাজার থেকে এক লাখ টাকা দিয়ে সিসিকে চাকরি নিতে হয়েছে।
আর ময়লার গাড়ি ১০০টির মধ্যে প্রতিদিন অন্তত ৬০-৬৫টি গাড়ি চলে। এসব গাড়ি দিয়ে শহরের আবর্জনা পরিষ্কারের পাশাপাশি নগরীর আড়াই শতাধিক রেস্তোরা, শতাধিক হাসপাতাল ও ক্লিনিকের বর্জ্য অপসারণ করতে নেওয়া হয় দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা করে। আর রেস্তোঁরার উচ্ছিষ্ট খাবার বিক্রি করা হয় বিভিন্ন মাছের খামারে। সেসব খামারিদের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়ে টাকা আদায় করেন একলিমের বিশ্বস্ত লোকজন। এর বাইরেও নগর এলাকায় ব্যানার টানাতে, খালি বিলবোর্ডে নির্দিষ্ট সময়ের জন্যও ব্যানার সাঁটাতে কর্মীদের মাধ্যমে টাকা আদায় করার অভিযোগ রয়েছে।
ছাপাখানা থেকে পাওয়া তথ্যমতে, ব্যানার-ফেস্টুন তৈরির পর সাঁটানোর দায়িত্ব তারাই নিয়ে থাকে। কিন্তু সিসিক কর্মীদের টাকা না দিলে রাতেই ব্যানার গায়েব হয়ে যায়। সেক্ষেত্রে ছাপাখানা থেকে তাদের মাসোয়ারা দিতে হয়। এসব অর্থের কোনো অংশই সরকারি কোষাগারে জমা হয় না। এছাড়া শহর জুড়ে সাঁটানো ব্যানার-ফেস্টুন খুলে ভাঙাড়িদের কাছে বিক্রি করা হয় বলে জানা গেছে। তার বিরুদ্ধে সদ্য ফ্যাসিস্ট আন্দোলনে পালাতক আনোয়ারুজ্জামান চৌধুরী নির্দেশে সিসিকের বিভিন্ন শাখার লেবারদের নিয়ে হামলার। একলিমের বিরুদ্ধে ৫ আগস্টের ঠিক আগের দিন ৩ ও ৪ আগস্ট কোট পয়েন্ট ও সিটি পয়েন্টে আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে অবস্থান নিয়ে ছাত্র-জনতার ও বিএনপি-জামায়ত নেতাকর্মীদের উপর হামলা চালান যারা একাধিক ভিডিও ফুটেজ রয়েছে।
সার্বিক অভিযোগ ও নিয়োগ বাণিজ্যের বিষয়ে জানতে চাইলে অতি দাম্ভিকতার সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন বলেন, অভিযোগ থাকলে নিউজ করেন,এতে আমার কোনো ওজর আপত্তি নেই।
এ বিষয়ে জানতে চাইলে সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার ক্ষুব্দ হয়ে বলেন- রাতের আঁধারে ফোন দিয়ে নিউজ ও বক্তব্য নেওয়ার কোনে নিয়ম নেই। বক্তব্য নিতে হলে দিনদুপুরে প্রকাশ্য অফিসে আসতে হবে। এই বলে তিনি মোবাইল ফোনের কল কেটে দেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন