admin

প্রকাশিত: 2:29 PM, October 23, 2025

গাছবাড়ী ছাত্রলীগের তাণ্ডবের হোতা হারুন আবারও সক্রিয়

গাছবাড়ী ছাত্রলীগের তাণ্ডবের হোতা হারুন আবারও সক্রিয়

8

স্টাফ রিপোর্টার:
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হারুন রশীদ। যিনি ‘ডেঞ্জার জুন’ নামে পরিচিত টিলাগড় আওয়ামী লীগের একজন নিয়ন্ত্রক ছিলেন। তিনি আবারও আলোচনায়। টিলাগড়ের আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদের ঘনিষ্ঠ সহযোগী। বর্তমানে সে প্রকাশ্যে চলাফেরা করলেও স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে।
হারুন রশীদের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়নের চলিতাবাড়ী গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে সে। রাজনীতির আড়ালে সে দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানায়।
স্থানীয় সূত্র আরও যায়, স্বৈরাচারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে কানাইঘাটের গাছবাড়ী এলাকায় হারুন রশীদ প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিয়ে আলোচনা এসে ছিলো। তার নেতৃত্বে ওই এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের তাণ্ডবে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাতেন। বিএনপি-জামায়াত কোনো কর্মসূচি দিলেই হামলা, ভাঙচুর, এমনকি নিরীহ নেতাকর্মীদের নামে মামলা দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়াও ছাত্রলীগের পদ-পদবি ব্যবহার করে হারুন রশীদ ট্রাভেলস ব্যবসার আড়ালে মানবপাচার কার্যক্রম চালাতেন বলে অভিযোগ রয়েছে। আদম ব্যবসার সুবাদে অনেকে ভিসা দিয়ে বিদেশে পাঠানোর নামে অর্থ হাতিয়ে নেওয়ার নামে প্রতারণা ছিলো তার মূল টাকা হাতিয়ে নেওয়ার কৌশল। এধরণের হয়রানির শিকার হচ্ছেন অনেকেই। ভয়ভীতি ও রাজনৈতিক প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পেতেন না।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি হারুন রশীদ আবারও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। স্থানীয়রা বলছেন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে এলাকাবাসীর মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, হারুন এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করে, তার ভয়ে কেউ কিছু বলতে পারে না। আবার সুযোগ পেলেই বিদেশে পালিয়ে যাবে বলে শঙ্কা রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কালিন সময় যে প্রকাশ্যে সাধারণ মানুষ ও বিরোধী দলের রাজনীতিবীদদের হয়রানী করেছে সে কি ভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। স্থানীয়দের দাবী অবিলম্বে তার বিরুদ্ধে তদন্তপূর্ব আইনী ব্যবস্থা গ্রহণের।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাবে নতুন সদস্য বরণ অনুষ্ঠান সম্পন্ন

সিলেট ষ্টেশন ক্লাবে নতুন সদস্য বরণ অনুষ্ঠান সম্পন্ন

5 ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাবে নতুন সদস্যদের বরণ করে নেওয়ার জন্য এক জমকালো ‘মেম্বারস রিসেপশন’ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট)

ভুয়া খাজনা রশিদে জমি রেজিস্ট্রি : সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ

ভুয়া খাজনা রশিদে জমি রেজিস্ট্রি : সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ

5 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ

নেপথ্যে জেলা ডিবির ‘লাইনম্যান’ বোঙ্গাড়ি নজরুল মোল্লা

নেপথ্যে জেলা ডিবির ‘লাইনম্যান’ বোঙ্গাড়ি নজরুল মোল্লা

3 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের

একি অঙ্গে কত রূপ: সিলেটে হিজড়া সেজে অভিনব চাঁদাবাজি, নেপথ্যে এক প্রতারক চক্র

একি অঙ্গে কত রূপ: সিলেটে হিজড়া সেজে অভিনব চাঁদাবাজি, নেপথ্যে এক প্রতারক চক্র

5 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ

আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ

আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ

7 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।

জৈন্তাপুর সীমান্তে ‘সারুক’কে ঘিরে চাঁদাবাজি

জৈন্তাপুর সীমান্তে ‘সারুক’কে ঘিরে চাঁদাবাজি

8 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির

সিলেটে অপতৎপরতায় ছাত্রলীগ ক্যাডার জনি : স্কুল শিক্ষার্থী দিয়ে ঝটিকা মিছিল, অর্থায়নে আনোয়ার-হাবিব

সিলেটে অপতৎপরতায় ছাত্রলীগ ক্যাডার জনি : স্কুল শিক্ষার্থী দিয়ে ঝটিকা মিছিল, অর্থায়নে আনোয়ার-হাবিব

6 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক

১৮তম গ্রেডের কর্মচারী জহিরের ‘আলাদীনের প্রদীপ’, নেপথ্যে ওটিপি ও ডিজিটাল বাণিজ্য

১৮তম গ্রেডের কর্মচারী জহিরের ‘আলাদীনের প্রদীপ’, নেপথ্যে ওটিপি ও ডিজিটাল বাণিজ্য

4 স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য গড়ে তুলেছেন সিলেট রেলওয়ে

1
7