editor
প্রকাশিত: 5:04 PM, October 23, 2025
সিলেট জেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২২ অক্টোবর) সকালে নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে রিলিজিয়াস এ্যাটাশে অফিস রাজকীয় সউদী দূতাবাস বাংলাদেশ আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার সিলেট ও সুনামগঞ্জ জেলার বাছাই পর্ব শেষে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজকীয় সউদী দূতাবাস বাংলাদেশের সিলেট বিভাগীয় প্রতিনিধি শাইখ সাঈদ বিন নুরুজ্জামান মাদানী ও বদর বিন ইসহাক আল মাদানী।
সাইফ মু. সাইফুল্লাহ ও রাশিদ আহমদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাইখ মামুনুর রশীদ আল মাদানী, হাফিজ মইনুল ইসলাম। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, দায়িত্বশীলগণ, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রিলিজিয়াস এ্যাটাশে অফিস রাজকীয় সউদী দূতাবাস বাংলাদেশ আয়োজিত প্রতিযোগিতার বাছাই পর্বে সিলেট-সুনামগঞ্জ জেলার ১৫০ জন হাফিজ অংশ গ্রহণ করেন। এর মধ্যে নির্বাচিত ১৬ জন হাফিজ বিজয়ী হয়েছেন।
অংশগ্রহণ বিজয়ীরা হলেন আতিক হাসান, জয়নুল ইসলাম জুলাইবির, সাকিব আহমদ, আদিল আহমদ, মাহবুবুর রহমান রাদি, মারজান আহমদ, সাইফুদ্দিন, মাজিদুর রহমান, মো. আব্দুল বাসিত নাদিম, আব্দুল ফাত্তাহ, আমজাদ আজাদ চৌধুরী, রেজাউল করিম রাজু, তাসলিম হোসেন জাকির, মুহাম্মদ বিন কাসিম, আব্দুল হামিদ ও আব্দুল্লাহ।
বিজয়ীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন রাজকীয় সউদী দূতাবাস বাংলাদেশের সিলেট বিভাগীয় প্রতিনিধি শাইখ সাঈদ বিন নুরুজ্জামান মাদানী ও বদর বিন ইসহাক আল মাদানী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য শুধুমাত্র বিজয়ী নির্বাচন করা নয়, বরং কুরআন পড়ার প্রতি উদ্বুদ্ধ করা, তার বিশুদ্ধতা, সুন্দরতা এবং গুরুত্ব বোঝানো। কুরআনের হিফজ কেবল এক শারীরিক কার্যক্রম নয়, এটি এক গভীর আধ্যাত্মিক অভ্যাস, যেখানে প্রত্যেক হাফিজ আল্লাহর বাণী হৃদয় ধারণ করে তাওহিদ ও সত্যের পথে অগ্রসর হয়। বক্তারা আরো বলেন, কুরআনের প্রতি প্রেম এবং তার চর্চা কেবল ব্যক্তিগত নয়, বরং সমাজের প্রতিটি স্তরের জন্য এক অপরিহার্য দায়িত্ব। একজন হাফিজ যেভাবে কুরআনের সুরাগুলোর অর্থ এবং ব্যাখ্যা অন্তরে ধারণ করেন, তেমনি তার কাজের মধ্যেও এই শিক্ষা প্রকাশ পায়। বক্তারা সিলেটে জেলায় রিলিজিয়াস এ্যাটাশে অফিস রাজকীয় সউদী দূতাবাস বাংলাদেশ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা আয়োজন করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন