editor

প্রকাশিত: 10:02 PM, October 23, 2025

আগামীতে ধানের শীষের বিজয়ী হলে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে : তাহসিনা রুশদীর লুনা

আগামীতে ধানের শীষের বিজয়ী হলে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে : তাহসিনা রুশদীর লুনা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, এম. ইলিয়াস আলী ছিলেন একজন সত্যিকারের জননেতা। যিনি সারাজীবন দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আন্দোলনে কাজ করে গেছেন। তিনি মানুষের দুঃখ-কষ্ট বুঝতেন, গ্রাম-গঞ্জে ছুটে বেড়িয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন। রাজনীতি তাঁর কাছে ছিল দেশ ও মানুষের কল্যাণের অঙ্গীকার।

তিনি আরও বলেন, এম. ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পরও তাঁর আদর্শ ও দর্শন আজও জনগণের হৃদয়ে বেঁচে আছে। আমরা তাঁর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিএনপি বিশ্বাস করে, দেশের জনগণই সকল ক্ষমতার উৎস, আর সেই জনগণের অধিকার পুনরুদ্ধারই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।

তাহসিনা রুশদীর লুনা আরোও বলেন, ইলিয়াস আলী জনগণের ভালোবাসায় বেঁচে আছেন। তাঁর মতো সাহসী, দেশপ্রেমিক নেতার আদর্শ ধারণ করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নিতে হবে।

তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার করেছে। বর্তমানে রাস্তা-ঘাটের বেহাল দশা হয়ে পড়েছে। বিএনপি সবসময় মানুষের উন্নয়ন চায়। দেশের মানুষ যাতে নির্বিঘ্নে রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে সেই লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে। আগামীতে ধানের শীষের বিজয়ী হলে দেশের সব সমস্যার সমাধান হবে এবং দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। তিনি আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করে যেতে হবে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্বনাথ উপজেলার বিভিন্ন রাস্তা পরিদর্শন ও সিংগের কাস বাজার, বৈরাগী বাজার, রামপাশা বাজারে লিফলেট বিতরণ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যান, যুক্তরাজ্য অল্ডহাম বিএনপি সভাপতি জামাল উদ্দিন, সিলেট জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক প্রবাষক মোনায়েম খান, বিশ্বনাথ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ মেম্বার, কাওছার খান, সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন খান চেয়ারম্যান, আব্দুল মুমিন মামুন মেম্বার, প্রচার সম্পাদক আমির উদ্দিন মেম্বার, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মাওলানা লোকমান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান, রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান, বিশ্বনাথ উপজেলা বিএনপি সদস্য ও রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খছরুজ্জামান খছরু, বিএনপি নেতা আতিকুর রহমান লিটন চেয়ারম্যান, জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক কাওছার আহমদ তুলাই, সহ প্রচার সম্পাদক কয়েছ শিকদার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ সত্তার, বিশ্বনাথ পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুজ্জামান, সদস্য সচিব মো. আশিকুর রহমান রানা, যুগ্ম আহবায়ক সাইদ আহমদ, আব্দুল মমিন, রামপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক চুনু মিয়া পমুখ। এছাড়াও বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন