admin

প্রকাশিত: 2:47 PM, October 24, 2025

দেশ ও গণতন্ত্র বাঁচাতে ধানের শীষে ভোট দিন : শরিফুল হক সাজু

দেশ ও গণতন্ত্র বাঁচাতে ধানের শীষে ভোট দিন : শরিফুল হক সাজু

5

বড়লেখা প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও বিএনপি সরকার গঠন করলে প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা জনগণের মাঝে পৌঁছে দিতে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজুর নেতৃত্বে ৮ নং দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী বাজারে গতকাল বৃহস্পতিবার বিশাল গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
দিনভর কাঠালতলী বাজারে ছিল উৎসবমুখর পরিবেশ। দোকানপাট, চায়ের স্টল থেকে মানুষ ভিড় জমায় শরিফুল হক সাজুকে একনজর দেখার জন্য। গণসংযোগ চলাকালে তিনি ব্যবসায়ী, কৃষক, তরুণ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ৩১ দফা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনার লিফলেট বিতরণ করেন।
পরবর্তী সময়ে বাদ মাগরিব অনুষ্ঠিত উঠান বৈঠকে ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনাম উদ্দিনের সভাপতিত্বে ও কাঠালতলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহ আলম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক জেলা বিএনপির উপদেষ্টা শরিফুল হক সাজু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, কাঠালতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমদ, এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মালিক। এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শরিফুল হক সাজু বলেন, বাংলাদেশ আজ এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দেশের ভবিষ্যৎ প্রজন্মের মুক্তির দলিল। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারই আজ আমাদের মূল লক্ষ্য। এই আন্দোলন শুধুই বিএনপির নয়, এটি জনগণের আন্দোলন। আমরা মাঠে নেমেছি পরিবর্তনের বার্তা নিয়ে। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, মুক্তি চায়, ন্যায় চায় আমরা সেই স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।
নেতাকর্মীদের উদ্দেশ্যে শরিফুল হক সাজু দৃঢ় কণ্ঠে আহ্বান জানান, তারেক রহমানের ৩১ দফা যেন শুধু কাগজে না থাকে, প্রত্যেকটি ঘরে ঘরে, মানুষের হৃদয়ে পৌঁছে দিতে হবে। প্রতিটি কর্মী হবে পরিবর্তনের বার্তাবাহক। দেশ বাঁচাতে, গণতন্ত্র বাঁচাতে সবাইকে এক কাতারে আসতে হবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই হবে জনগণের মুক্তির পথ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাবে নতুন সদস্য বরণ অনুষ্ঠান সম্পন্ন

সিলেট ষ্টেশন ক্লাবে নতুন সদস্য বরণ অনুষ্ঠান সম্পন্ন

5 ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাবে নতুন সদস্যদের বরণ করে নেওয়ার জন্য এক জমকালো ‘মেম্বারস রিসেপশন’ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট)

ভুয়া খাজনা রশিদে জমি রেজিস্ট্রি : সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ

ভুয়া খাজনা রশিদে জমি রেজিস্ট্রি : সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ

6 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ

নেপথ্যে জেলা ডিবির ‘লাইনম্যান’ বোঙ্গাড়ি নজরুল মোল্লা

নেপথ্যে জেলা ডিবির ‘লাইনম্যান’ বোঙ্গাড়ি নজরুল মোল্লা

8 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের

একি অঙ্গে কত রূপ: সিলেটে হিজড়া সেজে অভিনব চাঁদাবাজি, নেপথ্যে এক প্রতারক চক্র

একি অঙ্গে কত রূপ: সিলেটে হিজড়া সেজে অভিনব চাঁদাবাজি, নেপথ্যে এক প্রতারক চক্র

3 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ

আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ

আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ

1 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।

জৈন্তাপুর সীমান্তে ‘সারুক’কে ঘিরে চাঁদাবাজি

জৈন্তাপুর সীমান্তে ‘সারুক’কে ঘিরে চাঁদাবাজি

2 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির

সিলেটে অপতৎপরতায় ছাত্রলীগ ক্যাডার জনি : স্কুল শিক্ষার্থী দিয়ে ঝটিকা মিছিল, অর্থায়নে আনোয়ার-হাবিব

সিলেটে অপতৎপরতায় ছাত্রলীগ ক্যাডার জনি : স্কুল শিক্ষার্থী দিয়ে ঝটিকা মিছিল, অর্থায়নে আনোয়ার-হাবিব

1 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক

১৮তম গ্রেডের কর্মচারী জহিরের ‘আলাদীনের প্রদীপ’, নেপথ্যে ওটিপি ও ডিজিটাল বাণিজ্য

১৮তম গ্রেডের কর্মচারী জহিরের ‘আলাদীনের প্রদীপ’, নেপথ্যে ওটিপি ও ডিজিটাল বাণিজ্য

1 স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য গড়ে তুলেছেন সিলেট রেলওয়ে

1
8