admin
প্রকাশিত: 2:38 PM, October 25, 2025
ইফতেখার মাহমুদ পাভেল, কোম্পানীগঞ্জ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার জনমত সৃষ্টি করার লক্ষ্যে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল জনসভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিকন্দর আলী সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বোরহান উদ্দিন খন্দকার ফরহাদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিলেট-৪ আসনের সাবেক সংসদ, প্রয়াত দিলদার হোসেন সেলিমের সহধর্মিণী এডভোকেট জেবুন নাহার সেলিম। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা জিসাসের সভাপতি জয়নাল আবেদীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মন্নান মনাফ, জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট কামাল হোসাইন, উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযুদ্ধা কমান্ডার আবু তাহের মেম্বার, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আনোয়ার হোসেন রবি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন এবং এম সাইফুর রহমান ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি আলামিন সারোয়ার প্রমুখ।
এসময় প্রধান অতিথি বক্তব্যে এডভোকেট জেবুন নাহার সেলিম বলেন, সিলেট-৪ আসনে মনোনয়ন পেলে আমার স্বামীর আপনাদের নেতা দিলদার হোসেন সেলিম সহধর্মিণী হিসেবে তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে চান। সেই লক্ষ্যেই আমি দলের সকল নির্দেশনা মেনে মানুষের দ্বারে দ্বারে ৩১ দফা নিয়ে ছুটে যাচ্ছি। সভা শেষে তিনি ৩১ দফা লিফলেট বিতরণ করেন। এসময় ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন