admin

প্রকাশিত: 2:45 PM, October 25, 2025

ওসি তরিকুল ও এসআই মারুফের নেতৃত্বে অপরাধ দমনে সফলতা

জাফলং সীমান্তে শান্তির পুনর্জাগরণ

ওসি তরিকুল ও এসআই মারুফের নেতৃত্বে অপরাধ দমনে সফলতা

4

এ কে আজাদ, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট সীমান্তবর্তী জাফলং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অভাবনীয় পরিবর্তন এসেছে সাম্প্রতিক মাসগুলোতে। সীমান্ত এলাকায় মানবপাচার, চোরাচালান, মাদক ব্যবসা ও অবৈধ বালু উত্তোলনের মতো অপরাধ দমনে একের পর এক সফল অভিযান পরিচালনা করে আলোচনায় এসেছেন জাফলং (নলজুরি) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মারুফ আহমদ ও গোয়াইনঘাট থানার নবনিযুক্ত ওসি তরিকুল ইসলাম।
তাদের সমন্বিত নেতৃত্ব ও কৌশলগত পদক্ষেপে সীমান্ত এলাকায় এখন বিরাজ করছে নিরাপত্তা ও স্থিতিশীলতা। স্থানীয়দের ভাষায়—“আগে যেখানে প্রতিদিন ভয় নিয়ে চলাফেরা করতাম, এখন সেখানে শান্তিতে জীবনযাপন করছি।
দীর্ঘদিন ধরে নলজুরি সীমান্ত দিয়ে ভারতগামী মানবপাচারকারীরা সক্রিয় ছিল। টাকার প্রলোভনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দরিদ্র মানুষদের পাচার করত একটি সংঘবদ্ধ চক্র। কিন্তু এসআই মারুফের দায়িত্ব নেওয়ার পর মাত্র এক মাসের ব্যবধানে ধারাবাহিক অভিযানে ৬–৭ জন মানবপাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে চক্রটির সক্রিয় সদস্যরা পলাতক।
নিয়মিত মাদকবিরোধী অভিযানের ফলে এলাকার মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা এলাকা ছেড়ে পালিয়েছে। একই সঙ্গে সীমান্ত নদীপথে চোরাচালান ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে দিন-রাত টহল দিচ্ছে পুলিশ।
এসআই মারুফের নেতৃত্বে ফাঁড়ির সদস্যরা প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নদী, চা-বাগান ও সীমান্ত ঘেঁষা জনপদে অভিযান পরিচালনা করছেন। ওসি তরিকুল ইসলামের সাহসী দিকনির্দেশনায় এসব অভিযান আরও সংগঠিত ও কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ বলছেন, পুলিশ এখন সত্যিকার অর্থেই জনগণের নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছে। অপরাধীদের কঠোর নজরদারির পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখায় পুলিশ-জনসম্পর্ক আরও দৃঢ় হয়েছে।
প্রশাসনের উচ্চ পর্যায় থেকেও এই উদ্যোগকে ‘উদাহরণযোগ্য’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, জাফলং সীমান্তে বর্তমান পরিস্থিতি দেশের অন্যান্য সীমান্ত এলাকাগুলোর জন্যও একটি মডেল হতে পারে।
আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, সততা ও দৃঢ় মনোবল দিয়ে কাজ করে যাচ্ছেন এসআই মারুফ আহমদ ও ওসি তরিকুল ইসলাম। তাদের নেতৃত্বে জাফলং এখন শুধু পর্যটন নয়, শান্তি ও নিরাপত্তার প্রতীক হিসেবেও পরিচিত হচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

8 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

7 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

1 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

7 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

5 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

5 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

7 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

5 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,

1
7