editor
প্রকাশিত: 6:27 PM, October 25, 2025
রোটারিয়ান আনহার সিকদার আজীবন মানুষের সেবা ও মানবতার কল্যাণ সাধনে কাজ করে গেছেন। মানুষের প্রতি ছিল তাঁর গভীর মমত্ববোধ। যেকোন দুর্যোগ-দুর্বিপাকে অসহায় মানুষদের পাশে দাঁড়িনোর ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রগামী। আনহার সিকদার বিনয়ী, নিরহংকারী ও সদালোপী মানুষ ছিলেন। খুব সহজেই তিনি মানুষকে আপন করে নিতে পারতেন। কল্যাণমূলক কাজে নিজে নেতৃত্ব দেয়ার পাশাপাশি তিনি অসংখ্য মানুষকে মানবতার কল্যাণে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেছেন। তাঁর কর্ম ও গুণাবলি সবার জন্য অনুসরণীয়।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রোটারি ক্লাব অব জালালাবাদ এর পাস্ট প্রেসিডেন্ট মরহুম আনহার সিকদার এর স্মরণে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। রোটারি ক্লাব অব জালালাবাদ এর উদ্যোগে নগরীর চারাদিঘিরপাড়স্থ জালালাবাদ রোটারি হাসপাতালের কনফারেন্স হলে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা আরো বলেন, মানবসেবার ব্রত নিয়ে রোটারি ক্লাবে যোগদান করে আনহার সিকদার একাগ্রচিত্তে কাজ করেছেন। তাঁর নেতৃত্বগুণ জালালাবাদ রোটারি ক্লাবকে সমৃদ্ধ করেছে। আনহার সিকদারের মৃত্যুতে আমাদের মাঝে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে।
রোটারি ক্লাব অব জালালাবাদ এর প্রেসিডেন্ট সুব্রত চক্রবর্তী জুয়েল এর সভাপতিত্বে সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- পিডিজি শহীদ আহমদ চৌধুরী, পিডিজি প্রিন্সিপাল আতাউর রহমান পীর, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সিলেটের ব্যুরো চীফ ও দৈনিক সুরমা মেইলের প্রধান সম্পাদক সেলিম আওয়াল, পিপি ডা. আব্দুস সালাম, পিপি হানিফ মোহাম্মদ, পিপি আব্দুর রহিম, মাহবুবুল আলম মিলন, পিপি আব্দুল মালেক, একাত্তর টেলিভিশন সিলেটের ব্যুরো চীফ আব্দুল মুহিত দিদার, ডা. নাঈমা নাসরিন ইভা, মরহুমের ছেলে লাবিব সিকদার, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, আব্দুল মালিক সুজন, মেহরাব সিকদার, ক্লাব সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ।
সভায় আলোচনা ও দোয়া পরিচালনা করেন ভ্যালি সিটি জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা মামুনুর রশিদ মাদানী। সভায় মরহুম রোটারিয়ান আনহার সিকদার এট মৃত্যুতে দৈনিক সুরমা মেইলে প্রকাশিত বিশেস ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন