editor
প্রকাশিত: 2:07 PM, October 26, 2025
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পেট্রোবাংলা ও এর আওতাধীন কোম্পানিগুলোর প্রকল্পসমূহের যথাসময়ে ও মানসম্পন্ন বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্বালানি খাত হচ্ছে জাতীয় অর্থনীতির মূল চালিকা শক্তি। এ খাতে পরিচালিত প্রতিটি প্রকল্পের সফলতা দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের জীবনমান উন্নয়নে সরাসরি প্রভাব ফেলে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি খাতকে আত্মনির্ভরতার দিকে এগিয়ে নেওয়া। এজন্য প্রতিটি প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন ও তদারকিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রকল্প পরিচালকগণ হচ্ছেন বাস্তবায়নের মূল নেতৃত্ব তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার ওপরই নির্ভর করে প্রকল্পের সফলতা। তিনি এমন সুন্দর একটি কর্মশালার আয়োজন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
শনিবার (২৫ অক্টোবর) নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অফিসের কনফারেন্স রুমে জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লি: এর আয়োজনে “পেট্রোবাংলা ও এর আওতাধীন কোম্পানিসমূহের মাধ্যমে সমাপ্ত প্রকল্পসমূহের প্রকল্প পরিচালকগণের সাথে অভিজ্ঞতা বিনিময় এবং প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সভাপতির বক্তব্যে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, পেট্রোবাংলা ও এর আওতাধীন কোম্পানিগুলোর মধ্যে তথ্য বিনিময়, অভিজ্ঞতা ভাগাভাগি এবং প্রকল্প ব্যবস্থাপনায় উদ্ভাবনী চিন্তা প্রয়োগ করলে ভবিষ্যতের প্রকল্পগুলো আরও গতিশীল ও সফল হবে। সরকারের দিকনির্দেশনা অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ফলপ্রসূ বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নুরুন্নাহার চৌধুরী এনডিসি বলেন, দেশের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে সততা, দক্ষতা ও দূরদর্শিতা অপরিহার্য।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, জ্বালানি খাতে অর্জিত অভিজ্ঞতাকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজে লাগাতে হবে। সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে। প্রকল্প বাস্তবায়নে যেকোন ধরণের সহযোগিতার প্রয়োজন হলে আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান এর সভাপতিত্বে ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আছমা আরা বেগম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নুরুন্নাহার চৌধুরী এনডিসি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী, মো. অলিউর রহমান, মো. আকনুর রহমান পিএইচডি, ইশরাত রেজা, উপ সচিব এস এম জাকারিয়া, দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, মুহাম্মদ নাজমুল হক, পেট্রোবাংলার উর্ধ্বতন মহাব্যবস্থাপক (অনুসন্ধান ও সমীক্ষা প্রকল্প) প্রকৌশলী রুখসানা নাজমা ইছহাক, মহা ব্যবস্থাপক (প্লানিং এন্ড মনিটরিং) নাসিমা খানম, পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান, পরিচালক (পরিকল্পনা) মো. আব্দুল মান্নান পাটওয়ারী, পরিচালক (অপরেশন এন্ড মাইন্স) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারুন ভুঁইয়া, বাপেক্স ঢাকার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোং লিমিডেট এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন, জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং লি: এর ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামানিক, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোং লি: এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলে আলম, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সালাহউদ্দিন।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালা অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন পরিচালকদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট তুরে দেওয়া হয়। কর্মশালা শেষে জালালাবাদ গ্যাস অফিস প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন