admin
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৫
ইফতেখার মাহমুদ পাভেল, কোম্পানীগঞ্জ
ভোলাগঞ্জ ধলাই নদীতে উপজেলা প্রশাসন কোম্পানীগঞ্জ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ভূমি কর্মকর্তা) –আবুল হাসনাত এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযানে ধলাই নদীতে অভিযান পরিচালনা হয় শনিবার বিকেলে। এতে বালুভর্তি ১০ টি বাল্কহেড (ষ্টীল বডি) আটকসহ ৯ জন ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, ধলাইর দক্ষিণ বালুমহাল লিজকৃত হলেও অসাধু চক্র লিজবহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। সে লক্ষ্যে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনায় নামেন ধলাই নদীতে নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট নেতৃত্বে একদল পুলিশ নিয়ে।
এতে ১০ টি বালুভর্তি ষ্টীলবডি আটকের পাশাপাশি সংশ্লিষ্ট ৯ জন ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে কয়েক বালু ব্যবসায়ীর অভিযোগ লিজকৃত এলাকা হতে বালু ভর্তি ষ্টীলবডিগুলো আটকে বিপাকে পড়েছেন বলে প্রতিবেদকের কাছে অভিযোগ করেন।
ঘঠনার সত্যতা নিশ্চিতে প্রতিবেদক উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিন মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন,মূলত লিজবহির্ভূত এলাকা থেকে বালু লুটপাটের অভিযোগ রয়েছে সে কারণে মোবাইল কোর্ট পরিচালনায় ১০ ষ্টীলবডি ও ৯ জড়িতদের আটক করা হয়েছে। অবৈধ বালু লুটপাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানের কথাও জানান তিনি। যে বা যারা নদী ও পরিবেশ বিপর্যয়ে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন।
প্রসঙ্গত, কোম্পানীগঞ্জের ধলাই সেতুর (দক্ষিণ বালু মহাল) মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ চলতি বছরের জন্য জেলা প্রশাসন মাধ্যমে সরকারী লিজ দেয়া হলেও ধলাই সেতুর পাশে, খেলার মাঠ, কবরস্থান, ফসলী জমি,পাকা সড়কের পাশে অবাধে বালু লুটপাটের অভিযোগ রয়েছে।
8 পেশাজীবী সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ইউকের সিলেটের
5 নকসকনকপুর ইউনিয়নের ভ্রমণ ও সমাজসেবামূলক সংগঠন পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 3 শুক্রবার (১
2 মহান মে দিবস উপলক্ষে শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর জিন্দাবাজার এবং ৩৬ নং ওয়ার্ডের বালুচরে পৃথক আলোচনা
2 মহান মে দিবস উপলক্ষে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ মে) আয়োজিত
4 সিলেটের সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন নিয়ে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে নগরভবনে আয়োজিত সুধি সমাবেশে সিলেট-ঢাকা
7 সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করে ১২শ শয্যায় উন্নীত আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট
1 ট্রেন যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
1 জাগরনী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেটের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে মে দিবস পালিত হয়। শুক্রবার (১ মে) সকাল ৯টায়