editor

প্রকাশিত: 9:51 PM, October 26, 2025

সিলেট-২ আসনে ধানের শীষকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে হবে : তাহসিনা রুশদীর লুনা

সিলেট-২ আসনে ধানের শীষকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে হবে : তাহসিনা রুশদীর লুনা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সিলেট-২ আসন হচ্ছে বিএনপির আসন। জননেতা এম ইলিয়াস আলী এই আসনে বিজীয় হয়ে মানুষের সেবা করে গেছেন। আগামী নির্বাচনে এই আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে এই আসনটি উপহার দিতে হবে।

তিনি বলেন, এম ইলিয়াস আলী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে গেছেন। এলাকার রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়নে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। আগামীতে এই আসনে বিএনপিকে বিজয়ী করলে এই আসনের সার্বিক উন্নয়ন হবে এবং উন্নয়ন বঞ্চিত এলাকাগুলোকে সবচেয়ে বেশী গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরো বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা ছাড়া কোনো উন্নয়ন কর্মকাণ্ড টেকসই হয় না। স্থানীয় জনগণের মতামতকে ভিত্তি করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হলে সেটিই বাস্তব অর্থে জনগণের উন্নয়ন হয়। উন্নয়নের মূল চালিকা শক্তি হলো জনগণ, তাই প্রতিটি নাগরিককে দায়িত্বশীলভাবে সমাজ ও এলাকার কল্যাণে কাজ করতে হবে।

রবিবার (২৬ অক্টোবর) বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সর্বস্থরের জনসাধারণের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আলহাজ্ব ময়না মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ আজাদ মেম্বার এবং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল আহমদ এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুক্তরাজ্য অল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আলী মেম্বার, অলংকারী ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রহমান বজলু, সাধারণ সম্পাদক আব্দুল মছব্বিবর, সাংগঠনিক সম্পাদক চেরাগ আলী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য তছির আলী, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিব, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুজ্জামান, সদস্য সচিব মো. আশিকুর রহমান রানা, যুগ্ম আহবায়ক সাইদ আহমদ, আব্দুল মুমিন, সদস্য আওলাদ হোসেন, আমির হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমরান, উপজেলা ছাত্রদলের সদস্য আব্দুল কাইয়ুম, মুরব্বী রইছ মিয়া, মনির মিয়া, মদরিছ আলী, আমির আলী, সুনা মিয়া, ইছহাক আলী, আব্দুল কাদির, গোলাব হোসেন, তেরা মিয়া মুন্না, বারিক মিয়া, আব্দুল জব্বার, ফরিদ আলী, সায়েক আহমদ, ইউনিয়ন যুবদলের সভাপতি ময়নুল ইসলাম, সহ সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন, যুবদলের সদস্য লাকি আহমদ, আকরম আলী, সুমন, সন্দর আলী, গিয়াস উদ্দিন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন