editor

প্রকাশিত: 4:18 PM, October 27, 2025

নির্ধারিত সময়ে সিলেট চেম্বারের নির্বাচন দেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

নির্ধারিত সময়ে সিলেট চেম্বারের নির্বাচন দেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২০২৭ স্থগিতাদেশ বাতিলে করে নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়ার দাবিতে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এর কাছে স্মারকলিপি প্রদান করেছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ সিটি সেন্টার মার্কেটের সামন থেকে বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রতিবাদ রেলি অনুষ্ঠিত হয় এবং জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সভাপতি পদপ্রার্থী ফালাহ উদ্দিন আলী আহমদ,প্রধান সমন্বয়ক ফাহিম আহমদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি আব্দুল সামাদ, সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী হুমায়ূন আহমেদ, সহ সভাপতি পদপ্রার্থী মাসুম ইফতেখার রসুল সিহাব, এসোসিয়েট শ্রেণীর পরিচালক পদপ্রার্থী চন্দন সাহা, আব্দুর রহমান, মশিউর রহমান হাফিজ, ওমর ফারুক, মো. আবুল কালাম, নজরুল ইসলাম এবং অর্ডিনারী শ্রেণীর পরিচালক পদপ্রার্থী আক্তার হোসেন খাঁন, এনায়েত আহমেদ মনি, মোহাম্মদ সাহিদুল হক সোহেল, মো. মুজাহিদ খান গুলশান, মো. মাসনুন আকিবু বড়ভুঁইয়া, জুবায়ের আহমদ চৌধুরী সুমন, ডা. নুরুল হাসান সিদ্দিকি, ইমতিয়াজ মো. তাহমিম সোবহান বাবু, আব্দুল হাফিজ জোয়ারদার তুহিন, মোহাম্মদ এনামুল হক কুটি, মো. তোফায়েল হোসেন কচি, আব্দুল বাছিত।

আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুল কাইয়ুম, আক্তার চৌধুরী রুবেল, হাসান কবির, লিবন আহমদ, মনজুর আহমদ, হুসেন আহমদ, শাকিল আহমদ, মোস্তাকিম চৌধুরি অনি,শেজুয়ান আহমেদ, তাহমিদুল হাসান জাবেদ, সদরুল আহমদ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়- দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর নির্বাচন বোর্ড(২০২৫-২০২৭) কর্তৃক ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ০১লা নভেম্বর, ২০২৫ইং তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হয় ১০-০৯-২০২৫ইং তারিখ। প্রাথমিক ভোটার তালিকায় কিছু সংখ্যক ভোটারের বিরুদ্ধে আপত্তি জানানো হলে আপিল বোর্ড কর্তৃক সরজমিনে তদন্ত ও আপিল শুনানি সম্পন্ন করে আপত্তিকৃত ভোটারদের কোন ত্রুটি পাওয়া যায় নাই। পরবর্তীতে ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ২১-০৯-২০২৫ইং তারিখ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ২০২৫-২০২৭ মেয়াদের জন্য গঠিত নির্বাচন কমিশন অত্যন্ত সাবধানতা ও দক্ষতার সাথে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাচাই করে ভোটার তালিকা প্রকাশ করেছেন।

নির্ধারিত সময়ে সিলেট চেম্বারের নির্বাচন দেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

বর্তমানে নির্বাচন জন্য সিলেটের ব্যবসায়ীদের মাঝে একটা উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে প্রার্থী এবং ভোটারদের মধ্যে একটা মেল বন্ধন তৈরী হয়েছে। নির্বাচনী তফসিল এর ধারাবাহিকতায় মনোনয়ন পত্র দাখিল, যাচাই বাচাই শেষে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তারিখ ২৭-১০-২০২৫ইং। এর একদিন আগে নির্বাচন স্থগিতের আদেশে সিলেটের ব্যবসায়ীরা খুবই মর্মাহত ও হতাশ হয়েছেন। একটি মহল নির্বাচনকে বানচাল করার জন্য তফসিল ঘোষনার পর থেকে তৎপরতা শুরু করেছে।

মাননীয় প্রশাসক, প্রাথমিক ভোটার তালিকায় আপত্তি দেওয়ার পর প্রশাসক মহোদয়ের সরাসরি তত্বাবধানে আপিল বোর্ডের মাধ্যমে তদন্ত করে কোন প্রকার ত্রুটি বিচুতি ও অনিয়ম না পাওয়ার পরও একটি মহল ঐতিহ্যবাহী দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সুনাম ক্ষুন্ন করতে তৎপরতা চালাচ্ছেন। অহেতুক বিভ্রান্তি ও কালক্ষেপনের মাধ্যমে নির্বাচনের সুন্দর ও সুষ্টু পরিবেশকে অশান্ত করতে চেষ্টা করছেন। নির্বাচন স্থগিতের আদেশের পর সিলেটের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে যার ফলে সিলেটের শান্তি প্রিয় ব্যবসায়ীরা অত্যন্ত ক্ষুব্ধ ও ব্যথিত। তাই, সিলেটের ব্যবসায়ীমহলের পক্ষ থেকে মহোদয়ের কাছে বিনীত অনুরোধ নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী আগামীকাল ২৭-১০-২০২৫ইং তারিখ চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষনা করত: নির্ধারিত ০১-১১-২০২৫ইং তারিখ নির্বাচন অনুষ্ঠানের ধারাবাহিক প্রক্রিয়া অব্যাহত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে করলে সিলেটের ব্যবসায়ীরা আপনার কাছে চীর কৃতজ্ঞ
থাকবে।

নেতৃবৃন্দ জেলা প্রশাসক দপ্তর থেকে প্রেরিত স্মারক নং- ২৬.০০,০০০০.০০০.১৫৬.৩২.০০০১.৯২.২৭১, তারিখ- ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ/ ২৬-১০-২০২৫ ইংরেজী এর সকল কার্যক্রম স্থগিত ও সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫-২০২৭ এর তফসিল ০৪- ০৮-২০২৫ ইংরেজি ও সংশোধিত তফসিল এর তারিখ ২১-০৯-২০২৫ ইংরেজী তারিখ অনুযায়ী পূর্ব নির্ধারিত ০১-১১-২০২৫ইং তারিখের নির্বাচন দেওয়ার জোর জাবি জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন