editor

প্রকাশিত: 6:42 PM, October 27, 2025

শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে দেশেকে মুক্তির পথে এগিয়ে নিতে হবে : অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

সিলেটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে দেশেকে মুক্তির পথে এগিয়ে নিতে হবে : অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের যুবসমাজকে সংগঠিত ও দেশগঠনে সম্পৃক্ত করার মহান লক্ষ্য নিয়েই জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই যুবদল গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আজও সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে যুবদল মাঠে আছে। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, আর দেশনায়ক তারেক রহমান আজকের তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। তাঁদের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব- যেখানে মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত হবে। এজন্য যুবদলের প্রতিটি কর্মীকে দেশপ্রেম, শৃঙ্খলা ও ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে।

তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দল ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন, জনগণের পাশে থাকুন এবং শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে দেশকে মুক্তির পথে এগিয়ে নিন- এই হোক যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে আম্বরখানা পয়েন্টে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য র‌্যালী পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

র‌্যালিটি বিকেল ৩টায় সিলেটের ঐতিহ্যবাহী রেজিস্ট্রারী মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন এর যৌথ পরিচালনায় সমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক।

আমন্ত্রিত অতিথির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুবদল আজ নতুন প্রজন্মের আশা-আকাক্সক্ষার প্রতীক। বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে যুবদলের ভূমিকা ছিল অপরিসীম। যুবদলের নেতাকর্মীরা মাঠে থেকে স্বৈরাচার পতনের আন্দোলনে ছাত্র-জনতার সাথে ঝাপিয়ে পড়েছেন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছে। দেশের সু-শাসন ও উন্নয়নের জন্য আগামী জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, যুব সমাজ একটি জাতির ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ যাতে আলোকিত হয়, সেজন্য নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে যুবদলকে দেশের স্বার্থে কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলন সফল করতে প্রতিটি জেলা ও মহানগর, উপজেলা, পৌর, ইউনিট এবং ওয়ার্ডের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

তিনি বিগত স্বৈরাচারী সরকারের আমলে শহীদ, গুম ও নিখোঁজ নেতাকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের ত্যাগ ও সাহসিকতা আমাদের আগামীর পথচলার প্রেরণা। তাদের আত্মদানের কথা বুকে লালন করে আমাদের এগিয়ে যেতে হবে। দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল ও জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আগমগীর বক্ত চৌধুরী সোয়েব, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদুল করিম নোহেল, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ, জেলা যুবদলের সাংগঠনিক মাসরুর রাসেল প্রমুখ।

এছাড়াও সিলেট জেলা ও মহানগর যুবদল এবং এর অধীনস্থ ১৩টি উপজেলা, ৫টি পৌর ও ৪২ টি ওয়ার্ডের সর্বস্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন