admin
প্রকাশিত: 10:44 AM, October 28, 2025
স্টাফ রিপোর্টার:
সিলেটের এনজিও প্রতিষ্ঠান সীমান্তিক। যার চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ড. আহমেদ আল কবির, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির, নির্বাহী পরিচালক কাজী মোকছেদুর রহমান ও উপ-নির্বাহী পরিচালক পারভেজ আলম।
বেসরকারী এ সংস্থার পুকুরচুরি করে শেষোক্ত তিনজন কাজী হুমায়ুন কাজী মোকছেদুর ও পারভেজ আলম জিরো থেকে হিরো হয়ে উঠেছেন। সীমান্তিকের নামে দেশ-বিদেশ থেকে আগত হাজার হাজার কোটি টাকা লুপাট কর গড়ে তুলেছেন নিজেদের অঢেল বিত্তবৈভব। আবার বিদেশে পাচারও করেছেন হাজার হাজার কোটি টাকা। সরকারী বন্দোবস্তীয় ভূমিতে নির্ধারিত প্রকল্পের বদলে ব্যক্তিমালিকানধীন ও পছন্দসই বিভিন্ন প্রতিষ্ঠান। যেগুলোর আয় ভোগ করছেন তারা নিজেই। কাগজে কলমে প্রকল্প দেখিয়ে বাস্তবায়ন না করেই অনেক প্রতিষ্ঠানের নামে করেছেন টাকা আত্মসাত এমনকি পুকুরচুরি। তাই তারা অল্পদিনেই হয়ে গেছেন আঙ্গুল ফুলে কলাগাছ ও বড়লাট বাহাদুর।
সীমান্তিকের চেয়ারম্যান ড. আহমদ আল কবির। বিগত জুলাই আন্দোলনে ছাত্রজনতার উপর হামলার একাধিক মামলায় তিনি পালাতক থাকলেও তার অধীনস্তর উপরোক্ত তিন কর্ণধার বহাল তবিয়তে থেকে তার নির্দেশিত পথ পন্থা ও কৌশলে সীমান্তিকে চালিয়ে যাচ্ছেন হরিলুট।
ড. আহমেদ আল কবির সাবেক আওয়ামী অর্থমন্ত্রী আবুলমাল আব্দুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী এক আব্দুল মোমেনের ভাগ্নে হওয়ার সুবাদে বিগত সরকারের আমলে তিনি ও তার সহযোগী সীমান্তিকের উল্লখিত তিন পরিচালক ছিলেন সব কিছুতে অপ্রতিরোধ্য। দলীয় ক্ষমতাকে পুঁজি করে তারা মিলে মিশে দুই হাতে কামিয়েছেন হাজার হাজার কোটি টাকা। এনজিওর নামে বিদেশ থেকে টাকা এনে আবার পাচাঁর করেছেন বিদেশে। তিনিসহ তার সহযোগীরা সকলেই এখন হাজার কোটিপতির তালিকায় স্থান করে নিয়েছেন।
ড. আহমেদ আল কবির তার পেশাদারিত্বের ৪৫ বছরের ৩০ বছর পরিচয় ছিল শুধুমাত্র এনজিও সংস্থা সীমান্তিকের চীফ পেট্রোন হিসাবে। সর্বশেষ স্বৈরাচারের ১৫ বছরে তাঁর নামের আগে সংযুক্ত হয়েছে অর্থনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সমাজবিজ্ঞানী সহ হরেক রকম পদপদবীর সমাহার। সিলেট রাজনৈতিক অঙ্গনে আহমেদ আল কবির ছিলেন অসীম ক্ষমতার মালিক। জনশ্রুতি রয়েছে কবির ও তার সহকর্মীরা যেখানেই হাত দেন, সেখানে সোনা ফলে বা টাকার বটবৃক্ষের জন্ম হয়। অথচ সেই সোনার ভেতরে কতটা খাঁদ তা কেউ জানে না। যারা জানেন, তারা সবাই ছিলেন সুবিধাভোগী অথবা তাদের তল্পীবাহক।
ড. আহমেদ আল কবির শত শত কোটি টাকা পেয়ে গত সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে স্বৈরাচার সরকারের ডামি সাংসদ প্রার্থীও হয়েছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ড. আহমেদ আল কবির ও তার উল্লখিত তিন সহযোগী কাজী হুমায়ুর কাজী মোকছেদুর ও পরভেজ রাজনৈতিক প্রভাব দেখিয়ে মাত্র ১৫ বছরে একেকজন হাজার কোটি টাকার মালিক বনে গেছেন।
তবে কি ভাবে তারা এতো অর্থ-সম্পত্তির মালিক হয়েছেন এনিয়ে রয়েছে নানা রকম কাহিনী। সচেতন মহলের প্রশ্ন, আহমেদ আল কবির ও তার সহযোগীদের সম্পত্তির উৎস্য কোথায়?
সূত্রমতে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের তলপিবাহক হিসেবে ২০০৯ সালে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আহমেদ আল কবির। দুই মেয়াদে টানা দীর্ঘ ৬ বছর তিনি রূপালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন। যদিও পারিবারিক ভাবে অসচ্ছল ছিলেন না ড. আহমদ আল কবির। তবে হঠাৎ করে হাজার কোটি টাকার মালিক হয়ে যাওয়ার প্রধান সিঁড়ী ছিল ‘রূপালী ব্যাংকের চেয়ারম্যান’ পরিচয় এবং রাজনৈতিক ছত্রচ্ছায়া নাকি সীমান্তিকের প্রজেক্ট আত্মসাৎ করা, এমন প্রশ্ন সবার মাঝে।
তবে সূত্র বলছে, সীমান্তিকের একটি শাখা হচ্ছে বিনোদীনি ক্লিনিক, যার ব্যয়বার বহণ করে সিলেট সিটি করপোরেশন। এসব প্রতিষ্টান দেখবাল করার জন্য সিসিক থেকে দুজন ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিমাসে তারা এসব ক্লিনিক ভিজিট করেন। তাই সিসিক থেকে তাদের বেতন ভাতা দেওয়া হয়। কিন্তু ক্লিনিক পরির্দশনের বদলে ক্লিনিকের অফিসে বসেই তাদের দায়িত্ব শেষ করেন। বিনিময়ে উল্টো সীমান্তিকের পক্ষ থেকে তাদেরকে প্রতিমাসে আরো ৩০/৪০ হাজার টাকা করে বখরা দেওয়া হয়। প্রতিটি ক্লিনিকে ১২/১৪ জন স্টাফ,ডাক্তার, নার্স থাকার কথা থাকলেও কাগজে কলমে তাই দেখানো হয়। কিন্তু বাস্তবে প্রতিটি ক্লিনিকে থাকে তারতম্য। ১২/১৩ জনের বদলে ৬/৭ জন দিয়েই কাজ চালিয়ে নেওয়া হয়। কিন্তু বেতন নেওয়া হয় সেই ১২/১৪ জনের। এসব ক্লিনিক থেকে কাউকে স্থায়ী নিয়োগপত্র দেওয়া হয়না। কাগজে এক রকম বেতন দেখানো হলেও বাস্তবে দেওয়া হয় কাগজের বেতনের অর্ধেক। এভাবে শুধু বিনোদিনি ক্লিনিক দিয়েও কবির ও তার উল্লেখিত ৩ সহযোগী কয়েক শত কোটি টাকার মালিক হয়েছেন। বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, ২০০৯ সালে ‘রূপালী ব্যাংকের চেয়ারম্যান’ হওয়ার পরে ব্যাংকটির একক অধিপতি হয়ে ওঠেন ড.আহমদ আল কবির। ব্যাংকের নিরাপত্তা কর্মী থেকে উচ্চপদস্থ শত শত কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ হয় তার হাত ধরেই। পুর্ণাঙ্গ সরকারি এই চাকরির জন্য জনপ্রতি ৮ থেকে ১০ লাখ টাকা করে ঘুষ নিতেন কবির। এছাড়াও ছিল ব্যাংক ঋণ বাণিজ্য। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কাছ থেকে কোটি কোটি টাকা ঘুষ নেওয়ার মাধ্যমে একেক প্রতিষ্ঠানকে হাজার কোটি টাকার লোন দিয়েছেন কবির। এতে করে নিজে হয়েছেন অঢেল অর্থবিত্তের মালিক, আর সরকারি এই ব্যাংকটিকে নিয়ে গেছেন দেউলিয়ার পথে। এখানেই শেষ নয়, তার রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়ার পেছনে আরও রয়েছে, করোনা টেস্ট বাণিজ্য, অবৈধ পন্থায় সরকারি জমি লিজ গ্রহন, অবৈধ মানবপাচার ব্যবসাসহ সর্বোপরি ইহুদী রাষ্ট্র ইসরায়েল কানেকশন। ১৩০ শতক জমির বন্দোবস্ত, পরে শর্তলঙ্ঘন করে সীমান্তিক স্কুল অ্যান্ড কলেজের নামে সিলেট নগরীর অকৃষি খাতের ৯৭ শতক জায়গা নামমাত্র মূল্যে বন্দোবস্ত নেন ২০১২ সালে। একই ভাবে ৩৩ শতক জায়গা বন্দোবস্ত দেওয়া হয়েছে ‘আরটিএম ইন্টারন্যাশনাল শিক্ষা ও মানবসম্পদ কেন্দ্রের’ নামে। অকৃষি খাতের জমি দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়া হয় ২০১০ সালে। মোট ১৩০ শতক জমির বন্দোবস্তের শর্ত হিসেবে সম্পাদিত দলিলে উল্লেখ রয়েছে, জমি যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেই উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।
বন্দোবস্তের জায়গায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সীমান্তিক স্কুল অ্যান্ড কলেজের নামে যে জমি বন্দোবস্ত নেওয়া হয়েছে, সেখানে আহমদ আল কবিরের নামে কমপ্লেক্স, সীমান্তিক এনজিও অফিস, সীমান্তিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সীমান্তিক নার্সিং কলেজ, সীমান্তিক ট্রেনিং ইনস্টিটিউট, সীমান্তিক শিক্ষা উন্নয়ন কেন্দ্র, সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে। এ ছাড়া সীমান্তিক মহিলা ডিগ্রি কলেজ, সীমান্তিক আইডিয়াল স্কুল নামে দুটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে।
অন্যদিকে নগরীর পূর্ব শাহীঈদগাহ এলাকার বন্দোবস্ত নেওয়া সরকারি ভূমিতে ৮ তলাবিশিষ্ট ভবন করা হয়েছে। সেই ভবনে আরটিএম ইন্টারন্যাশনাল শিক্ষা ও মানবসম্পদ কেন্দ্রের পাশাপাশি আহমদ আল কবিরের নামে বেসরকারি বিশ্ববিদ্যালয় আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি, আরটিএম ডায়াগনস্টিক সেন্টার, মা ও শিশুস্বাস্থ্য ক্লিনিক, সিলেট সদর উপজেলা ডায়াবেটিক সমিতি, আরটিএম নার্সিং কলেজ, আরটিএম ফিজিওথেরাপি অ্যান্ড পুনর্বাসন কেন্দ্র, আরটিএমআই ম্যাটস ও আইএইচটি নামে প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি একটি ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান রয়েছে ওই ভবনে। এতে করে দুই জায়গা বন্দোবস্ত নেওয়ার শর্ত লঙ্ঘন করেছেন আহমদ আল কবির ও তার নির্বাহী সহযোগীরা।
সীমান্তিকের আরো কিছু প্রকল্প হচ্ছে, সীমান্তিক বর্তমান প্রকল্প ডোনার ফান্ডেড, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-২ (ইউপিএইচসিএসডিপি), সিলেট সিটি কর্পোরেশনের বস্তিতে পরিবার পরিকল্পনা পরিষেবা প্রদান, টেকসই স্বাস্থ্য উন্নয়নের জন্য বিপণন উদ্ভাবন, বোনাস কিডস, পুষ্টি সচেতনতা সহায়তা পরিষেবা, বিকাশ মিডওয়াইফস প্রোগ্রাম, জিএসএম কমিউনিটি মোবিলাইজেশন কার্যক্রম, মামনি গঘঈঝচ, ঠএউ এর ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট, ম্যালেরিয়া এলিমিনেশন প্রোগ্রাম, সীমান্তিক কারেন্ট প্রজেক্ট স্ব-অর্থায়ন, সীমান্তিক প্যাথলজি এবং ডায়াগনস্টিক সেন্টার সহ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, কমিউনিটি প্যারামেডিক ট্রেনিং ইনস্টিটিউট, ডিপ্লোমা মিডওয়াইফারিতে, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং মিডওয়াইফারি, সীমান্তিক হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট, সীমান্তিক কলেজ, সিলেট, সীমান্তিক আইডিয়াল স্কুল, সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ (বিএড কলেজ), সীমান্তিক ইন্টারন্যাশনাল হাই স্কুল, সীমান্তিক ডিগ্রি কলেজ, সিলেট, সীমান্তিক প্রিমিয়ার ক্লিনিক সীমান্তিক নামের এনজিওর কার্যক্রম নিয়েও পুকুর চরির মতো অভিযোগ রয়েছে। ১৯৭৯ সালে এনজিওটি প্রতিষ্ঠা করা হয়েছে বলে উল্লেখ করা হলেও বাস্তবে ১৯৯১ সালে বিএনপি ক্ষমতাসীন হওয়ার পর সিলেটের কানাইঘাটের বাসিন্দা সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব প্রয়াত হারিছ চৌধুরীর পৃষ্ঠপোষকতা ছিল। এনজিওতে প্রায় দুই হাজার লোকবল কর্মরত। চারটি স্কুল ও কলেজ এবং সিলেট শহর ও সিলেট বিভাগের ১৩টি উপজেলায় ২০টি ক্লিনিক ও হাসপাতাল রয়েছে বলে প্রচার করা হচ্ছে। বাস্তবে সিলেট, কানাইঘাট-জকিগঞ্জ উপজেলা ছাড়া এর কার্যক্রম কাগজে কলমে থাকলেও বাস্তবে নেই কার্যক্রম। দলীয় প্রভাব খাটিয়ে সীমান্তিক পরপর চারবার সিলেট বিভাগে ‘শ্রেষ্ঠ এনজিও’ হিসেবে প্রধানমন্ত্রীর পুরস্কার অর্জন করে।
এদিকে সিলেট বিভাগের ১৩টি উপজেলায় ২০টি ক্লিনিক ও হাসপাতাল রয়েছে বলে প্রচার করা হচ্ছে। বাস্তবে সিলেট, কানাইঘাট-জকিগঞ্জ উপজেলা ছাড়া এর কার্যক্রম কাগজে কলমে সিমাবদ্ধ।
সীমান্তিক পরিচালনায় অনিয়ম আত্মসাত ও দুর্নীতির বিষয়ে জানতে সোমবার বিকেলে সীমান্তিকের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবিবের ব্যবহৃত সেলফোনে বারবার কল দিলে তিনি দৈনিক সিলেটের সংবাদের মোবাইল ফোন রিসিভ করেননি।
সীমান্তিকের নির্বাহী পরিচালক কাজী মোকছেদুর রহৃানের সেলফোনও বন্ধ পাওয়া যায়। তবে সীমান্তিকের উপ-নির্বাহী পরিচালক পারভেজ আলম সিলেটের সংবাদের ফোন রিসিভ করে অনিয়ম আত্মসাতের সকল অভিযোগ অস্বীকার করে বলেন- বন্দোবস্তীয় ভূমির কোনো শর্ত লংঘন করা হয়নি। যা কিছু করা হয়েছে সবকিছুই শিক্ষা রিলেটেড বলে দাবি করেন তিনি। সীমান্তিকের চেয়ারম্যান আহমেদ আল কবির একাধিক মামলায় পলাতক থাকায় সঙ্গত কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন