editor

প্রকাশিত: 11:05 AM, October 29, 2025

নাব্যতা হারাচ্ছে মনু নদী, কমছে মাছের উৎপাদন

নাব্যতা হারাচ্ছে মনু নদী, কমছে মাছের উৎপাদন

ডেস্ক নিউজ :: হাওর, বাওড়, খাল, বিল আর নদী সমৃদ্ধ মৌলভীবাজার জেলার জলাশয় ও নদীগুলো পলি ভরাটের কারনে নাব্যতা হারাচ্ছে। মৌলভীবাজার জেলার কুলাউড়াসহ তিন উপজেলা দিয়ে প্রবাহিত মনু নদী এ জেলার প্রধান নদী। উজানের ভারত থেকে বয়ে আসা মনু নদী কুলাউড়ার শরীফপুর থেকে শুরু হয়ে ৭৪ কিলোমিটার দৈর্ঘ্যরে মৌলভীবাজারের মনুমুখ এলাকায় কুশিয়ারা নদীতে গিয়ে মিশেছে। ২০২২ ও ২৪ সালে দুইবারের ভয়াবহ বন্যায় ও দীর্ঘদিন থেকে নদী খনন না হওয়ায় নাব্যতা হারাচ্ছে মনু নদী।

বিগত সময়ে বন্যায় জমে থাকা পলিতে এই অঞ্চলের বসতবাড়ি, কৃষিজমি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। একাধিকবারের বন্যায় ভারতের উজান থেকে পানির সাথে প্রবাহমান পলিতে মনু নদী ভরাট হওয়ায় নদীর গভীরতা হ্রাস পাওয়াসহ বিভিন্ন স্থানে জেগেছে চর। নদীর নাব্যতায় বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি প্রবাহের কারণে বাঁধে ভাঙনসহ বন্যার সৃষ্টি হয়। এছাড়া দীর্ঘদিন থেকে নদী খনন না করায় দেশীয় মাছের যেমন উৎপাদন কমেছে, তেমনি কৃষকসহ আশপাশের এলাকার মানুষ নানা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই নদী খননের দাবি জানিয়েছেন দক্ষিণাঞ্চলের কয়েকটি ইউনিয়নের মানুষ।

সরেজমিনে নদী এলাকা ঘুরে দেখা যায়, মনু নদীর পৃথিমপাশা, হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের ধলিয়া, সুখনাভী, রাজাপুর, কটারকোনা, ইসমাইলপুর, রনচাপ ও নিশ্চিন্তপুরসহ বিভিন্ন স্থানে জেগেছে বিশাল বিশাল চর। এসব চরের কারণে গত বর্ষায় বাঁধের শিকরিয়া এলাকায় প্রায় ৩শ ফুট ভাঙন দেখা দেয়। এছাড়া ২০২২ ও ২০২৪ সালের বন্যায় মিয়ারপাড়া, সন্দ্রাবাজ ও শালন এলাকায় নদীভাঙনে কুলাউড়া উপজেলায় ব্যাপক ক্ষতি হয়।

বর্তমানে জমে থাকা পলির কারণে তলদেশ ভরাট হয়ে মনু নদী নাব্যতা হারাচ্ছে। পলি ভরাটের ফলে নদীর নাব্যতা কমায় মাছের উৎপাদন হ্রাসসহ আশপাশের লোকালয়ের ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। নদী তীরবর্তী এলাকার কৃষক তানভীর আহমদ, তাজু মিয়া, মোবারক আলী, ইসমাইল আলী, আব্বাস আলী ও ফরিদ আহমদ বলেন, পলির কারণে মনু নদী ভরাট হয়ে গেছে।

দীর্ঘদিন থেকে খনন না করায় বর্ষায় নদীর পানি বৃদ্ধি পেলে আমরা বন্যার কবলে পড়ি। এজন্য আমাদের কৃষিজমি ও ফসলের ক্ষতি হয়। এছাড়াও এই নদীতে এক সময় ব্যাপক হারে দেশীয় মাছ পাওয়া যেত। কিন্তু বর্তমানে পলির কারণে নদীর ঢহর (গভীরতম স্থান) ভরাট হয়ে মাছের উৎপাদন কমেছে। নদীর ঢহরে পানি না থাকায় আগের মতো মাছ পাওয়া যায় না জাল ও বড়শিতে। নদী খননে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। মনু নদীর রাজাপুর খেয়াঘাটের মাঝি রুবেল আলী ও ধলিয়া ঘাটের মাঝি হারুন মিয়া বলেন, নদীতে এখন আর আগের মতো গভীরতা নেই। পলি জমে নদীর গভীরতা কমায় নৌকা চালানো যায় না। শুকনো মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে ও পায়ে হেঁটে এলাকার লোকজন নদী পারাপার হন। বর্ষায় নদীর পানি বৃদ্ধি পেলে বাঁধের উপর দিয়ে পানি উথলে যায়।

কুলাউড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ বলেন, পলি মাটির কারণে প্রতি বছর মনু নদী, ফানাই নদী ও হাকালুকি হাওরের বিভিন্ন বিল ভরাট হওয়ায় পানি ধরে রাখার ক্ষমতা কমছে। এজন্য দেশীয় মাছের উৎপাদনও কমেছে। মনু নদীর ভারতীয় সীমান্তের উপরিভাগ থেকে কটারকোনা সেতু, ফানাই নদী ও হাকালুকি হাওয়রের কুলাউড়া অংশের কাংলী বিল খননের প্রস্তাব মৎস্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, মনু নদীর কয়েকটি স্থানে বিগত সময় জমে থাকা পলি চর অপসারন করা হয়েছে। বিগত দুইবারের বন্যার পর নতুন করে জাগা চরগুলো অপসারণ ও নদী খননের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি প্রস্তাব আকারে পাঠানো হবে।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, জমে থাকা পলি অপসারণ, বাঁধ মেরামত ও নদী খননের জন্য স্থানীয়রা একটি আবেদন দিয়েছেন। নদীর নাব্যতা ফেরাতে ড্রেজিং ও খননের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করবো।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার

সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও