editor

প্রকাশিত: 5:34 PM, October 30, 2025

সৎভাবে কর প্রদান করা শুধু নাগরিক দায়িত্ব নয় একটি জাতির প্রতি আস্থা ও অংশীদারিত্বের প্রতীক : কর কমিশনার

সৎভাবে কর প্রদান করা শুধু নাগরিক দায়িত্ব নয় একটি জাতির প্রতি আস্থা ও অংশীদারিত্বের প্রতীক : কর কমিশনার

কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় করদাতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৎভাবে কর প্রদান শুধু নাগরিক দায়িত্ব নয় একটি জাতির প্রতি আস্থা ও অংশীদারিত্বের প্রতীক। কর প্রদানের মাধ্যমে নাগরিকরা রাষ্ট্রীয় উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে প্রত্যক্ষ অবদান রাখছেন।

তিনি আরো বলেন, করদাতাদের সেবায় জাতীয় রাজস্ব বোর্ড সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কর প্রদান প্রক্রিয়াকে সহজ ও আধুনিক করার জন্য নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করদাতারা হয়রানিমুক্তভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন। তিনি সবাইকে নিয়মিত কর প্রদানের মাধ্যমে উন্নত বাংলাদেশ গঠনে অংশ নেওয়ার আহ্বান জানান।

অ্যাডভোকেট আবু মোহাম্মদ আসাদ ও আয়কর আইনজীবী মো. আবিদ আলীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, অর্ধশতাব্দী ধরে কর আইন পেশায় নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করা সত্যিই এক অনন্য অর্জন। এই দীর্ঘ সময় ধরে আপনারা শুধু পেশাগত দায়িত্বই পালন করেননি, বরং কর প্রশাসন ও করদাতাদের মধ্যে সচেতনতা ও আস্থার সেতুবন্ধন তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি প্রবীণ দুই আইনজীবীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কর আইন পেশার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১২টায় মেন্দিবাগস্থ সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার হলরুমে সমিতির সদস্য অ্যাডভোকেট আবু মোহাম্মদ আসাদ ও আয়কর আইনজীবী মো. আবিদ আলী চৌধুরীর কর আইন পেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. ফজলুর রহমান শিপু এবং যুগ্ম সাধারণ সম্পাদক-১ এডভোকেট অজিত কুমার রায় এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি রক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের উপ-কর কমিশনার মো. গোলাম কিবরিয়া, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সহ সভাপতি এডভোকেট মো. আবুল ফজল। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সমিতির সদস্য অ্যাডভোকেট আবু মোহাম্মদ আসাদ ও আয়কর আইনজীবী মো. আবিদ আলী চৌধুরী।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সহ সভাপতি এডভোকেট মো. শফিকুল ইসলাম, সমিতির সাবেক সভাপতি এম শফিকুর রহমান, এম ই এম ইকবালুর রহমান এডভোকেট, মৃত্যুঞ্জয় ধর ভোলা এডভোকেট, মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. মকবুল হোসেন, সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির সভাপতির সভাপতি এডভোকেট সজল কুমার রায়, সিনিয়র কর আইনজীবী হাসনু চৌধুরী। আবিদ আলীর চৌধুরীর পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন আয়কর আইনজীবী মো. খায়রুল আলম।

শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন এডভোকেট আ স ম মুবিনুল হক শাহীন। গীতা পাঠ করেন আয়কর আইনজীবী ঋষি কেশ ধর। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কর আইনজীবী সুলেমান হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, নুরুদ্দীন আহমদ এডভোকেট, মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবু বক্কর প্রমুখ। এছাড়াও সিনিয়র, জুনিয়র আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা সংবর্ধিত অতিথিদের নিয়ে কেক কাটেন। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সমিতির সদস্য সুব্রত কুমার রায় এডভোকেট, সৈয়দ আব্দুল হামিদ, মওদুদ আহমদ, ইসরাত জাহান নীপা।

সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত দুই অতিথিকে সিলভার মেডেল, ক্রেস্ট, জায়নামাজ, টুপি, আতর, তসবিহ, মানপত্র ও নগদ ৫০ হাজার টাকা করে উপহার প্রদান করা হয়। সংবর্ধনার জবাবে সংবর্ধিত অতিথিবৃন্দ আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন