admin

প্রকাশিত: 11:49 AM, October 31, 2025

ডিলার জিয়া অধরা

মাদক চোরাকারবারিদের স্বর্গরাজ্য কোম্পানীগঞ্জ

ডিলার জিয়া অধরা

স্টাফ রিপোর্টার:
মাদক চোরাচালান ও মাদক সেবনের স্বর্গরাজ্য সিলেটের সীমান্ত উপজেলা কোম্পানীগঞ্জ। ভারতের পাহাড়ি স্থল সীমান্তের এ উপজেলায় হাত বাড়ালেই মিলে মাদক ও মাদকের চালান। তাই উপজেলার হাটবাজারে দেদারছে বিক্রি হয় মাদক ও ইয়াবা ট্যাবলেট।
কোথাও কোথাও নিয়মিত বসানো হয় শুধু মাদকের হাট। এ হাটগুলোর অন্যতম উপজেলার খাগাইল গ্রামস্থ সরকারী ‘রনিখাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র’ মাঠ। এ মাঠে প্রত্যহ বিকলে বসে এলাকার কুখ্যাত মাদক ডিলার তাজ উদ্দিনের খুচরা ও পাইকারী মাদকের হাট। জেলার বিভিন্নস্থানের মাদক ব্যবসায়ী, মাদক বিক্রেতা ও মাদকসবীরা এ হাট থেকে বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ, ইয়াবা ও ফেনসিডিল কিনে নিয়ে ব্যবসা ও সেবন করে থাকে।
এলাকার শামীম ওরফে দা’ শামীম, তারেক, রুবেল, আলী হেসনসহ কয়েকজন এ হাট পরিচালনা করলেও মাদকের মূল ডিলার জিয়াউদ্দিন। মাদক ডিলার জিয়া উদ্দিন খাগাইল পশ্চিম পাড়ার মৃত আজির উদ্দিনের পুত্র।
মূলত মাদকের চালানগুলো ভারতের মেঘালয়া পাহাড় থেকে নেমে আসে সীমান্তের মাঝরগাঁও, বরমসিদ্ধিপুর কামালবস্তী ও তুরং হয়ে। পরে চালানগুলে দুবড়ি নদী দিয়ে নৌকায় করে ও শুকনো মওসুমে ভারবাহীদের দিয়ে খাগাইল নিয়ে আসে জিয়াউর রহমান। পরে জিয়াউর রহমান এখান থেকে পাইকারী ও খুচরা চালান দেয় উপজেলার বিভিন্ন হাটে ও জেলার বিভিন্ন এলাকায়।
খাগাইল ছাড়াও খোলা বাজারে মাদক বিক্রি হয় উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বৃহত্তর পাড়ুয়া এলাকা, টুকেরবাজার (চকবাজার) বউ বাজার, ভোলাগঞ্জ দয়ারবাজার, লিলাই বাজার। উত্তর রণিখাই ইউনিয়নের বতুমারা নোয়াগাও, তুরং ও সীমান্তের বড়পুঞ্জি বাজার, দক্ষিণ রণিখাই ইউনিয়নের সুন্দাউরা, দরাকুল, হায়দরি বাজার, খাগাইল বাজার মাদক বিক্রি ও সেবনের স্পট হিসেবে পরিচিত হয়ে উঠেছে।
সূত্রমতে মাদকের ডিলার জিয়া ছাড়াও স্থানীয়ভাবে মাদক বিক্রয় ও পাচারের সাথে যারা জড়িত, তারা হচ্ছ- কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া লামাপাড়ার মৃত আরজ আলীর পুত্র রহমত আলী, একই গ্রামের মৃত আলী আমজদের পুত্র দুলাল মিয়া ওরফে রোগী দুলাল, উপজেলার লামাপাড়ার আব্দুল মান্নানের পুত্র রফিক মিয়া ও শানুর মিয়া, লামাপাড়ার উজা’র পুত্র কাওসার, লামাপাড়ার আজিম ও আজিমের স্ত্রী কুলছুমা, উপজেলার কালাসাধক গ্রামের মৃত ফজর আলীর পুত্র আমির উদ্দিন, উজানী পাড়ার মৃত হইব আলীর পুত্র মনজু মিয়াসহ আরো অনেক।
অভিযোগ পাওয়া গেছে, মাদকের ডিলার জিয়াউর রহমান কোম্পানীগঞ্জ থানা পুলিশকে নিয়মিত বখরা দিয়ে মাদক পাচার ও মাদকের হাটগুলো পরিচালনা করে। থানার খাগাইল বিটের এএসআই পদের এক পুলিশ কর্মকর্তা সপ্তাহান্তে জিয়াউর রহমানের স্ত্রীর কাছ থেকে থানা পুলিশের নামে নির্ধারিত বখরার টাকা নিয়মিত নিয়ে থাকেন।
এ বিষয়ে জানতে তাজ উদ্দিনের সেল ফোনে বারবার কল দিলেও তিনি এ প্রতিবেদকের মেবাইল ফোন রিসিভ করেননি। জানতে চাইলে কোম্পানীগন্জ থানার ওসি রতন শেখ বিপিএম বলেন, আমি নবাগত, সব বিষয়ে আমি এখনও অবগত না, খোঁজ নিচ্ছি,অবশ্য অভিযান পরিচালনা করব।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন