editor
প্রকাশিত: 2:32 PM, October 31, 2025
নিজস্ব প্রতিবেদক:: আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদক ব্যবসায়ীদের কৌশল নিয়ে তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী বক্তব্য প্রদানের স্বীকৃতি হিসেবে ‘বিজ্ঞানী’ উপাধিতে ভূষিত হয়েছেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জকিগঞ্জ থানার অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। সভায় অংশগ্রহণকারীদের মাঝে বিশ্লেষণধর্মী বক্তব্য উপস্থাপন করলে পুলিশ সুপার তাঁর বক্তৃতায় মুগ্ধ হয়ে আহসান হাবীব লায়েককে ‘বিজ্ঞানী’ উপাধিতে ভূষিত করেন।
সভায় জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, জকিগঞ্জ থানার ওসি, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি–পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী কার্যক্রম ও সামাজিক অপরাধ দমনে অংশীজনদের ভূমিকা নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়।
সাংবাদিক আহসান হাবীব লায়েক জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ ও স্থানীয় দৈনিক সিলেটের সংবাদসহ একাধিক গণমাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর সম্পাদনায় ‘জকিগঞ্জের খবর’ অনলাইন পোর্টালটি ইতিমধ্যে পাঠকমহলে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন