editor

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৫

জুড়ীর সোনারুপা পুচি ডিভিশনে শত শত চা শ্রমিকের ঢল শরিফুল হক সাজুর উঠান বৈঠক জনসভায় পরিণত

জুড়ীর সোনারুপা পুচি ডিভিশনে শত শত চা শ্রমিকের ঢল শরিফুল হক সাজুর উঠান বৈঠক জনসভায় পরিণত

4

বড়লেখা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু টানা গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন।

3

বৃহস্পতিবার বাদ এশা ২নং পূর্ব জুড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সোনারুপা পুচি ডিভিশনে অনুষ্ঠিত উঠান বৈঠকে শত শত চা শ্রমিকের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

2

স্থানীয় জনগণ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে উঠান বৈঠকটি একসময় পরিণত হয় বিশাল জনসমাবেশে।

7

চা শ্রমিকদের উদ্দেশ্যে শরিফুল হক সাজু বলেন, চা শ্রমিকরা আমাদের দেশের অর্থনীতির প্রাণভোমরা। অথচ দুঃখের বিষয়, তারা এখনো ন্যায্য মজুরি পাচ্ছেন না। বর্তমানে ১৭০ টাকায় একজন শ্রমিকের সংসার চলে না এটা অন্যায় ও অমানবিক।

6

তিনি আরও বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিএনপি সরকার গঠন করলে চা শ্রমিকদের বেতন ও ভাতা কয়েকগুণ বৃদ্ধি করতে নীতি-সংগ্রাম চালিয়ে যাব। তাদের সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের উন্নয়ন নিশ্চিত করতে কাজ করব। মনোনয়ন না পেলেও আমি তাদের পাশে থাকব। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আমি সেই লক্ষ্যে কাজ করছি।

এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শরিফুল হক সাজু মাঠে নেমে চা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা জুড়ী-বড়লেখা অঞ্চলে নতুন আশার সঞ্চার করেছে।

চা শ্রমিক অর্জুন তুরিয়া বলেন, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, কিন্তু ১৭০ টাকায় এখন কিছুই হয় না। বাজারে দাম সবকিছুর বেড়ে গেছে, সন্তানদের পড়াতে পারি না। বৃষ্টি-রোদ কিছুই দেখি না, প্রতিদিন পাতার ঝুড়ি নিয়ে মাঠে নামি। আমাদের মজুরি বাড়লে জীবন একটু সহজ হতো। আজ সাজু ভাই এসেছেন, আমাদের কথা শুনেছেন এইটাই অনেক বড় ব্যাপার। আমরা চাই উনি আমাদের হয়ে কথা বলুক সংসদে। আমাদের কথা কেউ শোনে না, কিন্তু আজ আমাদের পাশে দাঁড়িয়েছেন সাজু ভাই আমরা তার সঙ্গে আছি।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

ন্যাশনাল কনফারেন্সে গবেষণাপত্র আহ্বান করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

ন্যাশনাল কনফারেন্সে গবেষণাপত্র আহ্বান করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

3 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

1 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি

রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

8 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

সিলেটে হামের মৃত্যু, খুন, ধর্ষণের ঘটনায় গণদাবী পরিষদের উদ্বেগ

সিলেটে হামের মৃত্যু, খুন, ধর্ষণের ঘটনায় গণদাবী পরিষদের উদ্বেগ

3 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

5 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের

সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান

সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান

8 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের

দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে: দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে: দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

8 রামিসা, ফাহিমা ধর্ষণ, র‌্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪

তোমরা প্রফুল্ল চিত্তে কুরবানী কর

তোমরা প্রফুল্ল চিত্তে কুরবানী কর

7 কে. এম. মিনহাজ উদ্দিন: মানবজাতি আল্লাহ তা’য়ালার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব। এই মানবজাতি বিভিন্ন জাতি ও ধর্মে বিভক্ত। প্রত্যেক

1
6