editor

প্রকাশিত: 10:12 PM, October 31, 2025

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের কর্মী সভা ও যোগদান অনুষ্ঠান

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের কর্মী সভা ও যোগদান অনুষ্ঠান

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের উদ্যোগে এক কর্মী সভা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সিলেট নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রিয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এ কর্মী সভার আয়োজন করা হয়।
জাগপার কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর জাগপা সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাগপা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় সমন্নয়ক ও সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন।
যুব জাগপা নেতা আব্দুলাহ আল মামুনের পরিচালনায় সভায় ভার্চুয়ালে বক্তব্য রাখেন জাগপা কেন্দ্রীয় নির্বাহী সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক, জাগপা গ্রীস শাখার সভাপতি শেখ গোলাপ মিয়া, বক্তব্য রাখেন মহানগর জাগপা সহ সভাপতি পিয়ার হোসেন।
কর্মী সভা ও যোগদান অনুষ্ঠানে ইমাম হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক কর্মীরা জাগপায় যোগদান করেন। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নুরুল ইসলাম জিতু, সৈয়দ নুর আহমদ জুনেদ, কাওসার আহমদ, জহুর আলম, আব্দুল বাছিত, আনোয়ার হোসেন আজিজুর রহমান, কামরুল ইসলাম, শাহীন আহমদ, আলী নুর, সামাদ আহমদ, হৃদয় আহমদ, আলী আহমদ, বিল্লাল হোসেন, ওলিউর রহমান, সজিবুর রহমান, অর্জয় রায়, বাদশা মিয়া, কামাল হোসেন, শরীফ উদ্দিন, সুহিন মিয়া, নাজমা বেগম, ইয়াসিন আহমদ, রুহুল আমিন, বাবুল মিয়া, নুর ইসলাম, সোহেল মিয়া, রুহান আহমদ প্রিতম, রঞ্জন দাস, আব্দুল মান্নান, হাবিবুর রহমান, নাজমুল হাসান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাগপা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় সমন্নয়ক ও সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ত্যাগ রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী ও তাদের ধূসর ১৪ দল জাতীয় পার্টি-কে ক্ষমতা থেকে বিতাড়িত করা হয়েছে। আগামীর নতুন বাংলাদেশের জাতীয় নির্বাচনে আর কোন স্বৈরাচার ও ফ্যাসিস্ট কে সুযোগ দেওয়া যাবে না। সেদিকে সবাই সচেতন থাকতে হবে। তিনি পিআরপদ্ধতি ও জুলাই সনদ বাস্তবায়ন সহ ৭দফা দাবি বাস্তবায়ন করতে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তারা জাগপার প্রতিষ্ঠাতা ও সভাপতি মরহুম শফিউল আলম প্রধান এর আদর্শ লালন করে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও শ্রমজীবী নেতৃবৃন্দ জাগপায় যোগদান করায় যোগদানকারী কর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, শফিউল আলম প্রধান ছিলেন মেহনতী জনতার ভাগ্য উন্নয়ন পরিবর্তনের স্বপ্নদ্রষ্টা এক বীরপুরুষ, আধিপত্যবাদ আগ্রাসন দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মৃত্যুর আগ পর্যন্ত স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম চালিয়ে গেছেন। তিনি নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে দেশে জাতির জন্য লড়াই প্রতিবাদ করে গেছেন তা ইতিহাস হয়ে থাকবে। তাঁর আদর্শকে বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন