admin

প্রকাশিত: 10:40 PM, October 31, 2025

বিএনপি আমলে উন্নয়ন ও আগামী দিনের পরিকল্পনা সবার মাঝে পৌঁছে দিতে হবে

দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে খন্দকার মুক্তাদির

বিএনপি আমলে উন্নয়ন ও আগামী দিনের পরিকল্পনা সবার মাঝে পৌঁছে দিতে হবে

নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম ও বিএনপির দলীয় প্রতীক ধানের শীষে ভোট প্রদানের জন্য আহবান জানিয়ে সিলেট সদর ও নগরের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ (নগর ও সদর) আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি গতকাল শুক্রবার সকাল থেকে পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সাথে আলাপ করছেন এবং সিলেটের উন্নয়নে আগামীদিনের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরছেন। নগরীর পাঠানটুলায় জুম্মার নামাজ আদায় করে মুসুল্লীদের সাথে কুশল বিনিময় করেন।

এছাড়াও ২ ও ৩নং ওয়ার্ড মহিলা দল আয়োজিত বিভিন্ন শ্রেণী-পেশার মহিলাদের, ১৫নং ওয়ার্ডের সনাতনীদের, ২৪ নং ওয়ার্ড নাগরিক কমিটি আয়োজিত ও ১৯নং ওয়ার্ডের মসজিদ, মাদ্রাসা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়। এসময় সাথে ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

এদিকে ২৪নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক নজরুল ইসলাম চৌধুরী শাবুলের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের পরিচালনায় সাদারপাড়া, সৈদানিবাগ, গোলাপবাগ ও সবুজবাগ নাগরিক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিএনপি আমলে উন্নয়ন ও আগামী দিনের পরিকল্পনা সবার মাঝে পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল, নুরুল মুমিন চৌধুরী খোকন। অনুষ্ঠানে শুভেচ্ছা মূলক বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর বিএনপি ডা. আশরাফ আলী, আব্দুর রহিম মল্লিক, সৈয়দ বাবরুল বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সাবেক মহিলা কাউন্সিলার সালেহা কবির শেপি, সাবেক কাউন্সিলার হুমায়ুন কবির সুহিন, মোঃ আব্দুল মালেক, সৈয়দ খালেদ হোসেন মাহতাব, ফরহাদ আহমদ, হোসাইন আহমদ চৌধুরী রনি, সোলেমান খা, শহিদুল ইসলাম অপু প্রমুখ।

রায়নগর সোনারপাড়া জামে মসজিদের মোতাল্লী মৌলনা আশরাফ আলীর সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা মতিউল বারী খুরশেদ পরিচালনায় ১৯নং ওয়ার্ডের মসজিদ, মাদ্রাসা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন রায়নগর সোনারপাড়া জামে মসজিদের খতিব আশরাফ উদ্দিন চৌধুরী, দর্জিবন পুরাতন মসজিদের খতিব মাওলানা তছির উদ্দিন, মোতাল্লী শ্রমিক জাহান, হাফিক জুনায়েদ আহমদ, হাজী ফারুক আহমদ, জুন্নুন আহমদ, রুনু আহমদ, ফারুক মিয়া, ব্যবসায়ী সৈয়দ কামরুজ্জামান, খারপাড়া মিতালী সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি নুরুল ইসলাম রুনু, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হায়দার, সহসাংগঠনিক সম্পাদক শহীদুজ্জামান সুমন, যুব সংগঠন খারপাড়া মিতালী সমাজ কল্যাণ সহসভাপতি মাহবুবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন