editor

প্রকাশিত: 2:17 PM, November 1, 2025

জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর উন্নয়নে আমি বদ্ধপরিকর : কয়ছর এম আহমেদ

জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর উন্নয়নে আমি বদ্ধপরিকর : কয়ছর এম আহমেদ

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেছেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর উন্নয়নে আমি বদ্ধপরিকর এবং আপোষহীন। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষ যাতে বাড়িতে থেকে কাজ করতে পারেন তার ব্যবস্থা করা হবে। সবার আগে জনসাধারণকে প্রশিক্ষণ দিয়ে এবং এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা করে নিজ মাতৃভূমিতে কাজের ব্যবস্থা করা হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) সিলেট নগরীর একটি কনভেনশন সেন্টারের হলরুমে সিলেটে বসবাসরত জগন্নাথপুর ও শান্তিগঞ্জের পেশাজীবিদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ও শান্তিগঞ্জ সমিতি সিলেট’র সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে ও শান্তিগঞ্জ সমিতি সিলেট’র সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির এডহক কমিটির সদস্য শিহাব খান এবং এমসি বিশ্ববিদ্যালয় কলেজ যুব রেডক্রিসেন্ট’র দলনেতা ছাত্রনেতা রাজিব হোসাইনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ সমিতি সিলেট’র উপদেষ্টা ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জালাল উদ্দিন, সুনামগঞ্জ সমিতি সিলেট’র যুগ্ম সম্পাদক জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রোটারিয়ান এম এ মুকিত, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম সিলেট’র আহবায়ক ও মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্র নেতা শামসুজ্জামান জামান, বিশিষ্ট সাংবাদিক এহিয়া চৌধুরী, দোয়ারাবাজার স্কুল ও কলেজের অধ্যক্ষ সুহেল আহমদ, সাবেক মেম্বার আবুল বাসার, শান্তিগঞ্জ সমিতি সিলেট’র যুগ্ম সম্পাদক ডা. সাইকুল ইসলাম, সিলেট ইয়াং স্টার’র সাধারণ সম্পাদক আলী আহসান হাবীব, সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক যুব নেতা ফরিদ আহমদ, যুব সংগঠক মনেয়ার হোসেন মিন্টু,শহিদুল ইসলাম মুন্সি, গীতিকার পরিষদের সাধারণ সম্পাদক গীতিকার আমির উদ্দিন শিহাব, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সহ সভাপতি সোনাম দেব, সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আতাউর রহমান। সভার শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন আল আমিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি ও জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল হাসিম ডালিম, শান্তিগঞ্জ সমিতির সহ সভাপতি হযরত আলী তালুকদার, শুয়েব আহমদ, বাবলুল হক, মাষ্টার তালেব হোসেন, আবু শহিদ সাহিন, যুগ্ম সম্পাদক বশির আহমদ ফারেস, কোষাধ্যক্ষ সাইরুল ইসলাম চৌধুরী, স্বেচ্ছাসেবক দলনেতা সৈয়দ মোহাদ্দিস, সহ সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ভুঁইয়া, শামসুল ইসলাম সাপ্তাব,নুরুল আমিন রুহুল, নাগরিক উন্নয়ন সংস্থার সভাপতি বিল্লাল হোসেন, সাবেক সভাপতি আক্তার আহমদ, সাইফুল ইসলাম, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ জুনেদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, মহানগর ছাত্রদলের সহ সমবায় বিষয়ক সম্পাদক সোহাগ ভুইয়া, লিডিং ন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম পারভেজ, সেলিম আহমদ, তাজুল ইসলাম, রাজু আহমদ, তোফায়েল আহমেদ, এলকাছ আহমদ, কাওছার হোসেন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন