editor
প্রকাশিত: 4:14 PM, November 1, 2025
সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী দক্ষিণ সুরমা সিলেটের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার (৩১ অক্টোবর) রাতে নগরীর বাবনা পয়েন্ট সংলগ্ন রেলওয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী দক্ষিণ সুরমা সিলেটের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুকিত কয়েছ।
সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর সভাপতি নোমান হোসেন দুলাল এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক রুহুল আমিন রুহেলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি জালাল উদ্দিন জেসলু, সাধারণ সম্পাদক ইকবাল কামাল, সহ সাধারণ সম্পাদক এমাদ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক কাকলি দত্ত মুন্নি, সদস্য মুশাহিদ আহমদ, শিপু আহমদ, নাজিম আহমদ, অপু আহমদ, চমক আহমদ, ছাদিকুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন শিল্পী গোষ্ঠীর শিল্পী অরণ্য, স্নেহা, পূজা ঘোষ, বৃষ্টি, অতিশি, ভূমি, লিজা, শ্রেয়া, রাশি, বর্ষা, দেবশ্রী।
অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুকিত কয়েছকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা সংগীত শিল্পীদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করলে সংগীত অঙ্গন আরো এগিয়ে যাবে উল্লেখ করে বলেন, গান মানুষের মনের খোরাক। গান গেয়ে সঙ্গীত শিল্পীরা মানুষের মনকে প্রফুল্ল রাখেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সঙ্গীত শিল্পীরা গান পরিবেশনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের উৎসাহিত করেছিলেন।
বক্তারা বলেন, সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দ সুনামের সাথে ঐতিহ্য ধরে রেখে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। এই সংগঠনের মাধ্যমে অসংখ্য শিল্পী তৈরি হয়েছেন, যারা দেশ-বিদেশে গান পরিবেশনের মাধ্যমে সংগঠনের সুনাম বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশেকে বিশ্বের দরবারে তুলে ধরছেন। আগামীতেও সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর কার্যক্রম আরো গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন