editor
প্রকাশিত: 8:34 PM, November 1, 2025
সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অসুস্থ এনামুল কবিরকে দেখতে যান সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। গত নির্বাচনের আগে র্যাবের-হাতে গ্রেপ্তার হয়ে নির্যাতনের শিকার এবং সাম্প্রতিক জুলাই-আগস্টের গণআন্দোলনেও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াকু সৈনিক। বর্তমানে অসুস্থ থাকা সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির। এই ত্যাগী ও অসুস্থ নেতাকে দেখতে তাঁর বাড়িতে গেলেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। অসুস্থ সহকর্মীর পাশে দাঁড়িয়ে তাঁর খোঁজখবর নেন তিনি।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে একদল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এনামুল কবিরের বাড়ি যান। এসময় তিনি যুবদল নেতার শারীরিক অবস্থার খোঁজ নেন, চিকিৎসা সম্পর্কে জানতে চান এবং দ্রুত সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।
এসময় সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, এনামুল কবির গণতন্ত্রের জন্য একজন অকুতোভয় যোদ্ধা। অবৈধ সরকারের র্যাবের হাতে নির্মম নির্যাতনের শিকার হওয়ার পর, সে জুলাই-আগস্টের আন্দোলনেও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। একজন কর্মীর এমন সীমাহীন ত্যাগ আমাদের জন্য প্রেরণার উৎস। আমরা এই বীর যোদ্ধার দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করছি।
অসুস্থ যুবদল নেতা এনামুল কবির সিলেট জেলা যুবদলের সভাপতি ও উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমদ সেলু,সিলেট জেলা যুবদলের ১ম সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু,সিলেট জেলা যুবদলের সিনিয়র সদস্য আব্দুল জলিল সায়মন সহ দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। উপস্থিত সকলেই এনামুল কবিরের ওপর ঘটে যাওয়া অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং তার দ্রুত আরোগ্যের জন্য মোনাজাত করেন।
6 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট
1 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
2 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
7 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
1 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
6 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
2 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
3 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা