editor

প্রকাশিত: 9:24 PM, November 1, 2025

বিএনপি দেশ ও জনগণের অধিকার পুনরুদ্ধারে লড়াই করে যাচ্ছে : খন্দকার আব্দুল মুক্তাদির

বিএনপি দেশ ও জনগণের অধিকার পুনরুদ্ধারে লড়াই করে যাচ্ছে : খন্দকার আব্দুল মুক্তাদির

2

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি দেশ ও জনগণের অধিকার পুনরুদ্ধারে লড়াই করে যাচ্ছে। এই লড়াই শুধু দলের নয়, দেশের প্রতিটি নারীর, প্রতিটি নাগরিকের। আজ নারীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। এহেন অবস্থা থেকে মুক্তি পেতে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে।

8

তিনি আরো বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নারীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। আগামী দিনে দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে- এই বিশ্বাসে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।

8

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর ক্ষেত্রীপাড়া এলাকায় সিলেট মহানগর ২ ও ৩নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে বিভিন্ন শ্রেণীপেশার মহিলাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলাতানা ডেইজি এর সভাপতিত্বে ও নুরুল ইসলাম লিমন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাছিম হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জামান রুজি, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুম রাজ্জাক রুমেল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ইবনে জাহান তানভীর, ২নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি কালিপদ সুত্র ধর, মহানগর যুবদল নেতা রিয়াজুল ইসলাম সোহেল, ২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ।

5

বক্তব্য রাখেন মহানগর মহিলা দলের সহ সভাপতি আছমা আলম, তানিয়া আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাফিয়া খাতুন মনি, যুগ্ম সাধারণ সম্পাদক রিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক হাফসা বেগম, ২নং ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার, ৩নং ওয়ার্ডের সহ সভাপতি সাহিমা আক্তার সিমা, ফাতেমা আক্তার মুন্নি, সুবর্ণ আক্তার শোভা, মারজানা আক্তার টুম্পা, সুমা বেগম, ইয়াসমিন আক্তার, মো. সোনিয়া আক্তার, কলি আক্তার মিম, দিলারা বেগম, মৌসুমী বেগম, রুবিনা আক্তার, শারমিন আক্তার, চম্পা আক্তার, রোকেয়া বেগম, শানু বেগম, সুফরা বেগম, সাজেদা বেগম, হাজেরা বেগম, ইয়াছমিন আক্তার, তাসলিমা, রিনা আক্তার, আসমা আলম, তানিয়া রহমান, হাকসা বেগম, মুন্না পাল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গ্রীস যুবদল নেতা আল আমিন।

7

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালেহ আহমদ গেদা, মুফতি রায়হান উদ্দিন মুন্না, সাফিয়া খাতুন মনি, আদনান আহমদ, শাহীন আহমদ, ইলিয়াছ আলী, সেলিম আহমদ, আজিজ সামাদ খান সোহেল, রঞ্জন আচার্য্য রবিন, ৩নং ওয়ার্ড সভাপতি রুমেনা আক্তার, সেক্রেটারী রুমী, ময়মুন নেছা, পারভিন আক্তার, শামীম খাঁন মুহিন, জেলা যুবদল নেতা আবেদ আলী প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

8 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

7 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

7 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

6 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

4 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

5 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

4 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

7 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 8 এই

1
7