editor
প্রকাশিত: 4:21 PM, November 2, 2025
সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা গ্রহণ করতে হবে। সুশিক্ষিত প্রজন্মই পারে সমাজ ও দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে ও নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
রবিবার (২ নভেম্বর) সকালে নগরীর পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, শিক্ষক ও অভিভাবকের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। তাহলেই একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন তথা বহুতল ভবন নির্মাণ, স্মার্টবোর্ড স্থাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাহবুবুর রহমান হাদী এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণীর শিক্ষার্থী সাকিব আল হাসান। গীতা পাঠ করেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হরি প্রিয়া দেবী পূজা।
মতবিনিময় সভায় কোতোয়ালী মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান খান ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রীবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন