editor
প্রকাশিত: 7:38 PM, November 2, 2025
জাগপা সিলেট মহানগরের যোগদানকারী অর্ধশতাধিক কর্মীদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র কেন্দ্রীয় নির্বাহী সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক ও জাগপা গ্রীস শাখার সভাপতি শেখ গোলাপ মিয়া।
রবিবার (২ নভেম্বর) এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সিলেটে ইমাম হোসেনের নেতৃত্বে জাগপায় অর্ধশতাধিক কর্মী যোগদান করা তাদের সঠিক সিদ্ধান্ত। তিনি জাগপার প্রতিষ্ঠাতা ও সভাপতি মরহুম শফিউল আলম প্রধান এর আদর্শ লালন করে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও শ্রমজীবী নেতৃবৃন্দ জাগপায় যোগদান করেছেন। তাদের এই যোগদান বৃথা যাবে না। দেশ ও সমাজের উন্নয়নে তারা কার্যক্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
জাগপা’র কেন্দ্রীয় নির্বাহী সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক ও জাগপা গ্রীস শাখার সভাপতি শেখ গোলাপ মিয়া আরো বলেন, শফিউল আলম প্রধান ছিলেন মেহনতী জনতার ভাগ্য উন্নয়ন পরিবর্তনের স্বপ্নদ্রষ্টা এক বীরপুরুষ। মৃত্যুর আগ পর্যন্ত স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম চালিয়ে গেছেন তিনি।
শফিউল আলম প্রধানের আদর্শে আদর্শিক হয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও রাশেদ প্রধানের হাতকে আরো শক্তিশালী করে আগামীর সোনার নতুন বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন