editor
প্রকাশিত: 5:08 PM, November 3, 2025
এনসিসি ব্যাংক পিএলসি কুমারপাড়া শাখার ব্যবস্থাপক জিয়াউর রহমান বলেছেন, ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নাগরিক—তাদের মধ্যে আর্থিক সচেতনতা তৈরি করতে পারলে দেশ আরও এগিয়ে যাবে। স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা অর্থ ব্যবস্থাপনা, দায়িত্ববোধ ও সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে জানতে পারছে, যা ভবিষ্যতে তাদের সফল জীবনের ভিত্তি গড়ে দেবে।
তিনি আরও বলেন, ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা একটি সময়োপযোগী উদ্যোগ। এতে তারা প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার সঙ্গে পরিচিত হচ্ছে এবং সঠিকভাবে অর্থ ব্যবহার শিখছে। এনসিসি ব্যাংকের এই উদ্যোগ প্রশংসনীয় ও অনুকরণীয়।
সোমবার (৩ নভেম্বর) বেলা ১২টায় এনসিসি ব্যাংক পিএলসি কুমারপাড়া শাখার উদ্যোগে নগরীর কুমারপাড়াস্থ কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এবারের প্রতিপাদ্য ছিলো- সঞ্চয়ের অভ্যাস শুরু হোক শৈশব থেকেই।

কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল খালিক এর সভাপতিত্বে ও এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখার অপারেশন ম্যানেজার সুমন্ত গুপ্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম।
উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক রাফিয়া খাতুন, জ্যোৎস্না বেগম, হাবিবা খানম, তাহেরা সুলতানা, মিসবাহ উদ্দিন, ব্যাংক কর্মকর্তা ডালিয়া দেবনাথ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের কর্মকর্তা ও কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন