editor
প্রকাশিত: 3:27 PM, November 5, 2025
মর্যাদা পূর্ণ সিলেট-১ (সদর ও নগর) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রাপ্ত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রাজনৈতিক পরিবারে জন্মেছি। রাজনীতি করতে গিয়ে যা করার দরকার তাহাই করি। বিগত দেড় যুগ ধরে মানুষের পাশে রয়েছি কাছে গিয়েছি। ফেসিস্ট সরকারের সুবিধা নিয়ে কখনো গায়ের জোর খাটাইনি। কাউকে কষ্ট দেইনি। তিনি খুব স্পষ্ট করে বলেন, মনোনয়নের জন্য যুদ্ধ করতে হয় না। গণমানুষের দোয়া আর ভালোবাসা অর্জন করতে হয়। মনোনয়ন যুদ্ধ বলে যে বাক্যটি বলা হয় তা আমার বেলায় প্রযোজ্য নয়। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। আমার রাজনীতিতে কোন ধোঁয়া সা থাকতে পারে না।
মঙ্গলবার (৪ নভেম্বর) সিলেটের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথা বলেন। সারাদেশের মধ্যে মর্যাদাপূর্ণ সিলেট-১ (নগর ও সদর) আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তির পর এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সদস্য সাংবাদিক রাজু আহমেদের সভাপতিত্বে ও দৈনিক সিলেটের সংবাদের মাল্টিমিডিয়া ইনচার্জ মো. নুরুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সমকাল সিলেটের ব্যুরো প্রধান মুকিত রহমানী, সিলেট বাণীর সাবেক নির্বাহী সম্পাদক কামাল উদ্দিন আহমদ, ইনকিলাব সিলেটের ব্যুরো প্রধান ফয়সাল আমীন, বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক একাত্তরের কথার ব্যবস্থাপনা সম্পাদক মোহিদ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক এএইচ আরিফ, সদস্য সচিব আশরাফুল ইসলাম ইমরান, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, রূপালী বাংলাদেশের মাল্টিমিডিয়া রিপোর্টার বাবর জোয়াদার, মাছুম চৌধুরী, রেজওয়ান আহমদ, আব্দুল মাজিদ চৌধুরী, সুলেমান সুহেল, আল-আমিন, কৃতিশ তালুকদার, রাহাত আহমদ খান প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন