editor
প্রকাশিত: 5:34 PM, November 7, 2025
শ্রী শ্রী শিববাড়ি মিতালী আবাসিক এলাকার নবগঠিত পরিচালনা উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সিলেট নগরীর রাজবাড়ি মিতালী আবাসিক এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।
শ্রী শ্রী শিববাড়ি মিতালী টিলার সভাপতি রাখাল দে এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুচিত্র চৌধুরী বাবলুর পরিচলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু। প্রধান অতিথির বক্তব্যে বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমে গতি আনতেই এই নতুন পরিষদ গঠন করা হয়। নবগঠিত এই কমিটির সদস্যদের পরিচিতি প্রদান ও দিকনির্দেশনা দেওয়াই ছিল সভার মূল উদ্দেশ্য।
উপদেষ্টা ও নব গঠিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, শ্যামল চন্দ্র দে, শিবব্রত ভৌমক চন্দন, বিশ্বজিৎ দেব রায় বিশু, অরুণ দে, কিশোর ভট্টাচার্য জনি, বিদ্যুৎ দাস বাপন, নির্ঝর রায়, স্নিগ্ধা পুরকায়স্ত, সুব্রত বর্ধন পারত, দেবল রায়, স্বাগত বর্ধন ইমন মনোজ দে, সঞ্জয় সরকার রাখাল, টিপেশ দাস, রেবুল তালুকদার, অনুপ দাস, ঝলক আচার্য, প্রান্তরাজ পুরকাস্ত, বিদ্যুৎ কুমার দে প্রমুখ।
বক্তারা নতুন কমিটিকে স্বাগত জানান এবং এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে পরিষদের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা মিতালী শিববাড়ি ও আবাসিক এলাকার কল্যাণে ট্রাস্টের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সাধারণ সম্পাদক সুচিত্র চৌধুরী বাবলু নতুন পরিষদের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, এই পরিষদ এলাকার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং শিববাড়ির ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা আনতে সহায়ক হবে।
বক্তারা সকলেই নবগঠিত পরিষদের সাফল্য কামনা করেন এবং এলাকার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। সভার শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন