editor
প্রকাশিত: 8:56 PM, November 8, 2025
সিলেটে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা কমিটির আয়োজনে শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রিকশা-ইজিবাইক শ্রমিকদের উপর দমন-পীড়ন, গ্রেফতার এবং হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা সকল গ্রেফতারকৃত শ্রমিকের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার এবং রিকশা শ্রমিকদের ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।
সিপিবি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে ও মণীষা ওয়াহিদ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিপিবির সাবেক সভাপতি ও বিশিষ্ট আইনজীবী কমরেড বেদানন্দ ভট্টাচার্য, সিপিবি নেতা ও বিশিষ্ট আইনজীবী কমরেড নিরঞ্জন দাস খোকন, কমরেড আহমুদুর রশীদ রিপন, বাংলাদেশ চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি কমরেড সবুজ তাতীঁ, সিপিবির সাধারণ সম্পাদক খায়রুল হাসান ও সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন।
বক্তারা বলেন, রিকশা শ্রমিকদের ন্যায্য ১১ দফা দাবি উত্থাপনকে কেন্দ্র করে শ্রমিকদের গ্রেফতার করা হয়েছে যা গণতান্ত্রিক অধিকার ও শ্রমিকদের মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন আঘাত।
সমাবেশে বক্তারা ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- কমরেড আনোয়ার হোসেন সুমন সহ গ্রেফতারকৃত সকল রিকশা শ্রমিকের নিঃশর্ত মুক্তি দেওয়া, দায়েরকৃত সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার কর। আঞ্চলিক সাম্প্রদায়িক উস্কানি বন্ধ কর এবং রিকশা শ্রমিকদের ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা। বক্তারা উপরোক্ত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করার জোর দাবি জানান। দাবি আদায় না হলে শ্রমিক ও জনতার স্বার্থে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল কোর্ট পয়েন্ট এলাকা প্রদক্ষিণ করে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন