admin
প্রকাশিত: 12:43 PM, November 9, 2025
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত এবং হকারমুক্ত করতে চেষ্টার কমতি নেই জেলা প্রশাসন ও সিটি কর্পোরশনের। অথচ সিটির সুরমা উত্তর অংশে হকারদের ১৪ টি বিট করে নিয়মিত চাঁদা (বখরা) আদায় করছেন সিসিক’র এক কর্তা ব্যক্তি। প্রত্যেক বিটে চুক্তি করে ১-২ জন কালেক্টর বা লাইনম্যান দিয়ে রেখেছেন তিনি। এসব কালেক্টর (লাইনম্যান) রাস্তা ও ফুটপাতে বসা হকারদের কাছ থেকে লাইন (চাঁদা) আদায় করে চুক্তি অনুসারে নির্ধারিত হারে টাকা সিসিক’র ওই কর্তাব্যক্তির হাতে তুলে দিয়ে বাকি টাকা তারা নিয়ে যায়।
আর ওই বখরাখোর কর্তাব্যক্তি হচ্ছেন সিসিক’র অভিযান টিমের সুপারভাইজার তোফায়েল আহমদ তারেক। সিসিক সুপারভাইজার তোফায়েল আহমদ তারেক হকারদের ১৪ টি বিটের লাইনম্যানদের কাছ থেকে দৈনিক ৩৪ হাজার টাকা করে বখরা আদায় করে থাকেন।
সুপারভাইজার তোফায়েল নগরের প্রধান ডাকঘরের সামনের বিট থেকে বখরা আদায় করে থাকেন দৈনিক সাড়ে ৯ হাজার টাকা, রংমহল টাওয়ারের সামনের বিট থেকে দৈনিক ১ হাজার টাকা, লালদিঘীরপার বিট থেকে দৈনিক ১৩ শ’ টাকা, করিম উল্লাহর সামন থেকে দৈনিক ১ হাজার টাকা, হাসান মার্কেটের সামন থেকে দৈনিক আড়াই হাজার টাকা, বন্দরবাজার জামে মসজিদের সামন থেকে দৈনিক ১ হাজার টাকা, জিন্দাবাজার বিট থেকে দৈনিক আড়াই হাজার টাকা, চৌহাট্টা পয়েন্ট এলাকা থেকে দৈনিক দেড় হাজার টাকা, আম্বরখানা বিট থেকে দৈনিক ৪ হাজার টাকা, রিকাবী বাজার বিট থেকে দৈনিক ২ হাজার টাকা, পুলিশ লাইনের সামন থেকে দৈনিক ৭শ’ টাকা, কাজির বাজার জিতু মিয়া পয়েন্ট থেকে দৈনিক ৫শ’ টাকা, জেলা পরিষদসহ কীনব্রীজ মোড় বিট থেকে দৈনিক সাড়ে ৪ হাজার টাকা এবং শাহী ঈদগাহ বিট থেকে দৈনিক ২ হাজার টাজা করে লাইন (বখরা) আদায় করে থাকেন। সব মিলিয়ে সিসিক সুপারভাইজার তোফায়েল তারেক প্রতি মাসে ১০ লাখ টাকা করে হকার লাইনের বখরা আদায় করে থাকেন। ফলে হকাররা রাস্তা ও ফুটপাতে নির্দিধায় ব্যবসা করতে পার।
এ বিষয় জানতে চাইলে শুক্রবার রাতে সিসিক নিরাপত্তা টিম সুপারভাইজার তোফায়েল আহমদ তারেক বখরা গ্রহনের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন- বর্তমানে হকাররা দৌড়ের উপরে রয়েছ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন