editor
প্রকাশিত: 2:53 PM, November 9, 2025
সিলেটে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস ২০২৫ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে ‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় নগরীর রেজিস্টারি মাঠ থেকে আইডিইবি সিলেট জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রেজিস্টারি মাঠে এসে সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রকৌশলী সমাবেশের সমাপ্তি ঘটে।
সমাবেশে বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর, সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিক উদ্দীন আহমেদ, সহ-সভাপতি জনাব আব্দুস ছোবহান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ কারিগরী ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের সিলেট জেলার আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর, অর্থ সম্পাদক শামসুল আলম, প্রচার সম্পাদক মো. মাহবুবুর রহমান জাকারিয়া, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান চৌধুরী সুহেল, চাকরি বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন আকন্দ, শাবিপ্রবির সহকারী প্রকৌশলী মো. রফিক উল্লাহ, পিডব্লিউডি এর সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুছ ছালাম, সহ-সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আশফাকুল আলম ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জাবেদ আহমদ, জেলা শাখার কাউন্সিলর মো. সালাহ উদ্দিন আহমেদ, মোঃ সাইদুর রহমান, মো. আতিকুর রহমান, প্রিন্সিপাল মো. মিরাজ আহমেদ, মো. জাবেদ আলম, মো. ফরিদ আহমদ, মো. আব্দুল আহাদ, রমাপদ দাশ, আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও র্যালি ও সমাবেশে জেলা নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সদস্য প্রকৌশলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সার্বিক অগ্রযাত্রায় প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দক্ষ জনশক্তি তৈরি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কারিগরি শিক্ষার সম্প্রসারণ এখন সময়ের দাবি।
বক্তারা আরও বলেন, আইডিইবি সবসময় জনগণের কল্যাণ ও দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখে আসছে। আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জাতির ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য। বক্তারা বলেন, প্রকৌশলীদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন