editor

প্রকাশিত: 10:59 PM, November 9, 2025

৩১ দফা বাস্তবায়ন হলে দেশ আবারও ন্যায়, গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাবে: নজরুল ইসলাম

৬ নং ওয়ার্ড যুবদলের নির্বাচনকালীন কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভায়

৩১ দফা বাস্তবায়ন হলে দেশ আবারও ন্যায়, গণতন্ত্র   ও উন্নয়নের পথে এগিয়ে যাবে: নজরুল ইসলাম

সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি ও ৩ নং খাদিম নগর ইউনিয়ন যুবদলের দায়িত্ব পাপ্ত নজরুল ইসলাম বলেছেন, দেশের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ধানের শীষের ভোট দিতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা তার শ্বাসনামলে জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্রকে বন্দি করেছে এবং রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। তাই এখন সময় এসেছে জনগণের সরকার প্রতিষ্ঠা করার।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে, বিচার বিভাগসহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে এবং জনগণের কল্যাণে একটি জবাবদিহিমূলক সরকার গঠন করা হবে।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা যে ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা পেয়েছি, তা বাস্তবায়ন হলে দেশ আবারও ন্যায়, গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের এই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ জনগণের শক্তিই বিএনপির সবচেয়ে বড় শক্তি। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মাঠে থেকে জনগণকে সংগঠিত করুন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করুন।
রবিবার (৯ নভেম্বর ) রাতে ৩ নং খাদিম নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে যুবদলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং ৬ নং ওয়ার্ড যুবদলের নির্বাচনকালীন কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা যুবদলের সহ সভাপতি আব্দুস সালাম লয়লু এর সভাপতিত্বে ও সিলেট মহানগর যুবদলের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ এর সঞ্চালনায় কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি মহব্বত আলী বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিতে যুবদলের প্রত্যেকটি নেতাকর্মীকে নিরলসভাবে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে দেশবাসী গণতন্ত্র, ন্যায়বিচার ও স্বাধীনতার পক্ষে রায় দেবে। তাই এখনই সময় মাঠে নেমে জনগণের মন জয় করার।
তিনি বলেন, প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে যুবদলের প্রত্যেক নেতাকর্মীকে জনগণের ঘরে ঘরে যেতে হবে। জনগণকে বোঝাতে হবে, বিএনপি ক্ষমতায় এলে দেশে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি আরো বলেন, বলেন, ধানের শীষের বিজয় মানেই জনগণের বিজয়। তাই এই বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জুনেদ আহমদ, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক রাজু আহমদ, জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক সাজেদুল ইসলাম সাজু,সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন(মেম্বার), সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সাইদুর রহমান সাঈদ, আজির উদ্দিন, সিলেট জেলা জিসাসের আহবায়ক কুদ্দুছ আহমদ সুমন (মেম্বার), সদর উপজেলা যুবদল নেতা জিল্লুর রহমান জিলু (মেম্বার), বিলাল আহমদ বেলাল,সাইফুল ইসলাম,তুহিন আহমদ রানা,রিপন আহমদ, আলমগীর আহমদ, সাদ আহমদ, আলাউদ্দিন, আনছার আলী, বারিক উদ্দিন, কুতুবউদ্দিন, রাজন আহমদ রাজু, সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান, জায়েদ আহমদ, ছদরুল,সাহান,আ: হামিদ রানা প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন