editor

প্রকাশিত: 7:45 PM, November 11, 2025

ছাতক-দোয়ারায় বিএনপি শক্তিশালী ও ঐক্যবদ্ধ : কলিম উদ্দিন আহমেদ মিলন

ছাতক-দোয়ারায় বিএনপি শক্তিশালী ও ঐক্যবদ্ধ : কলিম উদ্দিন আহমেদ মিলন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ছাতক-দোয়ারায় বিএনপি শক্তিশালী ও ঐক্যবদ্ধ। দলীয় নেতাকর্মীদের শ্রম-ঘাম অতীতেও কাজে লেগেছে এবং আগামীতেও আপনাদের পরিশ্রম কাজে লাগবে। নির্বাচনের জন্য আপনাদেরকে ধানের শীষ প্রতিকের পক্ষে কাজ করেন। আপনারা আমাকে নিয়ে দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করার ফলেই দল আমাকে মনোনয়ন দিয়েছে। মনোনয়ন পেয়ে আমি আপনাদের কাছেই এসেছি। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।

তিনি আরো বলেন, একটি দল রাজনীতির নামে দেশে বিভ্রান্ত চড়াচ্ছে। তারা পিআর, গণভোট ইত্যাদি নানা অজুহাত সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদেরকে ভোট দিলে তারা বেহেশত পাইয়ে দিবে এমন বক্তব্য দিয়ে মানুষের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে। যারা এসব কাজ করছে তাদেরকে আপনারা ভোটের ব্যাপারে “না” বলুন। এদের বুঝিয়ে দিন ধর্ম নিয়ে এতোদিন অপরাজনীতি করেছেন এখন দেশের মানুষ আর আপনাদের ধোকায় পড়বেনা।

কলিম উদ্দিন আহমেদ মিলন মঙ্গলবার (১১ নভেম্বর) দিনব্যাপী দোয়ারা বাজার উপজেলার বাংলাবাজার ও নরশিংপুর ইউনিয়নের হকনগর বাজারে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ, ধানের শীষ প্রতিকের সমর্থনে গণসংযোগ, মিছিল ও পথসভা করেছেন। তিনি বাংলাবাজার, বালিউরা বাজার, কলাউরা পয়েন্ট ও বাশতলা-হকনগর বাজারে বিএনপি আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

এসব পথ সভা ও জনসংযোগ ও লিফলেট বিতরণে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামছুল হক নমু, হাজী আব্দুল বারী, উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খছরু, ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, আতাউর রহমান এমরান, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য তানিমুল ইসলাম, শফি উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এখলাছুর রহমান তালুকদার, বাংলাবাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক আমির হোসেন মেম্বার, মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইসমাইল আলী, নরশিংপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, দোয়ারাবাজার উপজেলা কৃষকদলের আহবায়ক ফরিদ উদ্দিন, যুবদলের আহবায়ক মাধব রায়, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম পাশা রিগেন, যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল মালেক, সেলিম আহমদ, জুবায়ের আহমেদ মজুমদার, ডা. জহির উদ্দিন, ডা. আলম শিকদার, আব্বাছ মিয়া মেম্বার, যুবদল নেতা সুলতান আহমেদ, আমির হোসেন,আলম মিয়া, মেরাজুল ইসলাম, রুবেল আহমুদ, ছাত্রদলের শিব্বির আহমদ সহ হাজার-হাজার বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন