editor

প্রকাশিত: 7:10 PM, November 12, 2025

ধানের শীষের বিজয় নিশ্চিন্তে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : নজরুল ইসলাম মুনিম

ধানের শীষের বিজয় নিশ্চিন্তে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : নজরুল ইসলাম মুনিম

সিলেট সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক সভাপতি নজরুল ইসলাম মুনিম এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) নগরীর ছড়ারপাড়স্থ নজরুল ইসলাম মুনিমের বাসভবনে এই দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম মুনিম।

সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম মুনিম বলেন, বিগত আওয়ামী লীগ স্বৈরাচার আমলে বিএনপি নেতাকর্মীরা অবর্ণনীয় নির্যাতন ও হয়রানীর শিকার হয়েছিলেন। তারা আমার নামেও কয়েকটি মিথ্যা মামলা দায়ের করেছিল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারীর বিদায়ের পর এখন নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জন আকাঙ্ক্ষার সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, সিলেট-১ আসনের মানুষের প্রত্যাশা পূরণে চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির নানা ধরনের পরিকল্পনা করছেন। তিনি তার পিতা খন্দকার আব্দুল মালিকের মতোই সিলেটের উন্নয়নে কাজ করবেন। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে খন্দকার আব্দুল মুক্তাদির এর ধানের শীষের বিজয় নিশ্চিন্তে আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে তিনি তার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত সিলেটের শীর্ষস্থানীয় নেতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ছাত্রনেতা নাজির আহমদের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর খান, সাবেক সহ-সভাপতি হাজী আনা মিয়া, সহ-সভাপতি শামসুল ইসলাম, সহ-সভাপতি কয়েস বক্স, সাধারণ সম্পাদক কামাল আহমদ, ছড়ারপাড়ের বিশিষ্ট মুরব্বি নিহির মিয়া, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ আলী আশরাফ চৌধুরী খালেদ, বিশিষ্ট মুরুব্বি হাবিবুর রহমান মজলাই, সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন, ছড়ারপাড় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম দেওবন্দী, হযরত শাহ চট জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা বশির আহমদ, ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান দীপন, কামালগড়ের বিশিষ্ট মুরব্বী সিরাজ মিয়া, ছড়ারপাড় জামে মসজিদের কোষাধক্ষ্য আব্দুর রহমান, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সদস্য হাজী মোহাম্মদ আব্দুল্লাহ, বিশিষ্ট মুরব্বি আব্দুস সবুর জালাল, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জমজম বাদশা, বিশিষ্ট মুরব্বি হাজী মোহাম্মদ হানিফ, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি প্রাণেশ দেব, সহ-সভাপতি মুমিনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ইকবাল আহমদ মাসুম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাশিম জাকারিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, লায়েক আহমদ, সুমন চক্রবর্তী, শরীফ আহমদ, সাইদুর রহমান সনি প্রমুখ।

দোয়া ও মিলাদ মাহফিলে শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন চোরের পর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি লুৎফুর রহমান দেওবন্দী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শাহচট জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা কায়সার আহমদ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন