editor
প্রকাশিত: 8:05 PM, November 13, 2025
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধিনস্থ এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধন পেলো সমাজসেবামূলক সেচ্ছাসেবী সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫ ইং, বৃহস্পতিবার) আনুষ্ঠানিক ভাবে এনজিও নিবন্ধনের সার্টিফিকেট তুলে দেন, এনজিও ব্যুরো সহকারী পরিচালক জনাব শরিফ আহমদ। এনজিও নিবন্ধন গ্রহণ করেন নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল মো: শাহীনুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল, প্রচার ও দপ্তর সম্পাদক মো: হাবিবুর রহমান।
এনজিও ব্যুরো সহকারী পরিচালক জনাব শরিফ আহমদ বলেন, আপনারা আপনাদের কাজের জায়গায় অত্যন্ত সফল। নকশী বাংলা’র বৃহত্তর পরিসরে পথচলা অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আশাবাদী। এনজিও ব্যুরো আপনাদের পাশে আছে। দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারের পাশে থেকে দেশকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবেন।
নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল মো: শাহীনুর রহমান চৌধুরী বলেন, সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা অব্যাহত থাকলে নকশী বাংলা ফাউন্ডেশন অনেক দূর এগিয়ে যাবে। এটি একটি দীর্ঘ এবং কঠিন প্রক্রিয়ার পর পাওয়া একটি বড় সাফল্য।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল বলেন ‘ সংস্থাটি দীর্ঘ দুই যুগ থেকে শিক্ষা, সাহিত্য , সংস্কৃতি ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর থেকে ২০০৮ সালে রেজিষ্ট্রেশন লাভ করে। আজ এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদনের মাধ্যমে নকশী বাংলা ফাউন্ডেশন সামাজিক কল্যাণ এবং মানবিক কার্যক্রম বাস্তবায়নে আরো ব্যাপকভাবে কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে, ইনশাআল্লাহ। আমাদের মিশন- ভিশনকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রমকে আরো গতিশীল করবো। সংস্থার প্রতিষ্ঠাতা, দাতা সদস্য, আজীবন সদস্য, কার্যকরী পরিষদের সদস্য সহ সকলের আন্তরিক প্রচেষ্টায় এবং সহযোগিতায় নকশী বাংলা ফাউন্ডেশন আজ এনজিও নিবন্ধন লাভ করেছে, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
4 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
8 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
6 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
2 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
2 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
3 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
6 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
4 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে