admin

প্রকাশিত: 2:10 PM, December 15, 2020

সুনামগঞ্জ পৌর নির্বাচন, ৩ প্রার্থী চান আ.লীগের মনোনয়ন

সুনামগঞ্জ পৌর নির্বাচন, ৩ প্রার্থী চান আ.লীগের মনোনয়ন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার মধ্যে সব চেয়ে গুরুত্বপূর্ণ পৌরসভা সুনামগঞ্জ পৌরসভা। ভোট সংখ্যা, প্রাচীন ও প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের নজর থাকে সুনামগঞ্জ পৌরসভার দিকে। আসন্ন সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনও এর ব্যতিক্রম নয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী কে হচ্ছেন তা নিয়েও জল্পনা কল্পনার শেষ নেই। ইতিমধ্যে এই পৌরসভায় সংগঠনটিতে প্রার্থী জট দেখা দিয়েছে।

আগামী ১৬ জানুয়ারি সুনামগঞ্জ পৌরসভা নির্বাচন। সেই হিসেবে সময় খুব বেশি নেই। অল্প সময়ের মধ্যে দলীয় মনোনয়ন ভাগিয়ে নিতে মরিয়া আওয়ামী লীগের প্রার্থীরা। মেয়র পদে প্রার্থী হিসেবে বর্তমান মেয়র নাদের বখত এবারও প্রার্থী হচ্ছেন। দলীয়ভাবে তিনি প্রার্থীতা চেয়েছেন। সাবেক মেয়র আয়ূব বখত জগলুলের ছোট ভাই নাদের শক্তিশালী প্রার্থী হিসেবে মনোনয়ন দৌড়ে আছেন বেশ ভালো অবস্থানে।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শঙ্কর চন্দ দাস মেয়র নির্বাচনের জন্য অনেকদিন ধরেই প্রচারণা চালাচ্ছেন। প্রায় দশ মাস করোনাকালে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে পৌরবাসীর নজর কেড়েছেন তিনি। ইতোমধ্যে তাঁর পক্ষে প্রচার-প্রচারণাও শুরু হয়েছে।

এছাড়া জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরীও দলীয় মনোনয়ন প্রত্যাশী। তাঁর পক্ষে নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা শুরু করেছেন। দলীয় মনোনয়ন লাভের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন তিনি। গত শনিবার (১২ ডিসেম্বর) তিন প্রার্থীই দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এখন দলীয় সভানেত্রী শেখ হাসিনার চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন তাঁরা।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, এখন পর্যন্ত সুনামগঞ্জ পৌরসভায় মেয়র পদে আগ্রহী প্রার্থীর সংখ্যা তিন জন। আমরা আগ্রহী প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি। কেন্দ্র থেকে যাকে বেছে নেয়া হবে তিনিই নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে