editor
প্রকাশিত: 6:38 PM, November 14, 2025
প্রতি বছরের মতো এবারও সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে দিনব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) নগরীর ৫নং ওয়ার্ডের কলবাখানী এলাকায় এই পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করা হয়।
ক্লাবের সদস্যরা সকাল থেকেই ঝাড়ু সহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে এলাকায় নেমে পড়েন। প্রধান সড়ক, অলিগলি, ফুটপাত ও ড্রেনের মুখে জমে থাকা আবর্জনা পরিষ্কার করতে তারা দলবদ্ধভাবে কাজ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সহ সভাপতি গোপাল বাহাদুর, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, ব্যবসায়ী আব্দুর হান্নান দুদু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য মাসুক আহমদ, এরশাদ আলী প্রমুখ।
এসময় ক্লাব নেতৃবৃন্দ বলেন, পরিবেশ দূষণ আজ বৈশ্বিক সমস্যা। প্লাস্টিক, পলিথিন, রাস্তার ধারে এলোপাতাড়ি ফেলা আবর্জনা শুধু আমাদের বাসস্থানই নোংরা করছে না, বরং প্রতিবছর বাড়াচ্ছে বিভিন্ন রোগের ঝুঁকি। পরিবেশকে টিকিয়ে রাখতে হলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। পরিচ্ছন্নতা শুধু এক দিনের কর্মসূচি নয়, এটি জীবনযাপনের অংশ হওয়া উচিত। তারা আরও বলেন, নিজেদের এলাকার প্রতি দায়িত্ববোধ থেকেই আমরা এই কার্যক্রম অব্যাহত রেখেছি। আমরা সবাই যদি নিজ নিজ এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখি তাহলে পরিবেশ দূষণমুক্ত হবে। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন