editor

প্রকাশিত: 7:24 PM, November 14, 2025

যানজট কমাতে ও পরিবেশ দূষণ রোধে বাইসাইকেল হচ্ছে দারুণ একটি বিকল্প: পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী

সিলেটে এসএমপি ও রাউন্ড টেবিল বাংলাদেশের সাইকেল র‌্যালি

যানজট কমাতে ও পরিবেশ দূষণ রোধে বাইসাইকেল হচ্ছে দারুণ একটি বিকল্প: পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী

পরিবেশ দূষণ রোধ ও সচেতনতা বাড়াতে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও রাউন্ড টেবিল বাংলাদেশের আয়োজনে এবং দুরন্ত বাইসাইকেলের সহযোগিতায় সিলেটে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সাইকেল র‌্যালি।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ চত্ত্বর এর সামনে এই র‌্যালি অনুষ্ঠিত হয়।

‘নগর হোক সাইকেলবান্ধব, সাইকেল লেন হোক বাধ্যতামূলক’ এই স্লোগানে এতে অংশ নিয়েছেন অন্তত কয়েকশো সাইক্লিস্ট। র‌্যালিটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ চত্ত্বর থেকে শুরু হয়ে চৌহাট্টা, কুমারপাড়া, শাহী ঈদগাহ, আম্বরখানা, সুবিদবাজার ও রিকাবীবাজারসহ বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ শেষে আবারো কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। প্রধান অতিথির বক্তব্যে আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেন, যানজট কমাতে ও পরিবেশ দূষণ রোধে বাইসাইকেল হচ্ছে দারুণ একটি বিকল্প। বাইসাইকেলের ব্যবহার আমাদের যাতায়াতকে সহজতর করতে ভূমিকা পালন করে। পাশাপাশি এটি স্বাস্থ্যের জন্যও উপকারি। বাইসাইকেলের মাধ্যমে শারীরিক ব্যয়াম করা যায়, যা আমাদের শরীরকে ফিট রাখে। একটি সুন্দর পরিবেশ গড়তে ও সুস্থ সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া অনুষ্ঠানে তিনি সকল সহযোগী ও উদ্যোক্তা এবং অংশগ্রহণকারীদের সাফল্য কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এজিএম ব্রান্ড (আরএফএল-আরএমআইএল, বাইক অ্যান্ড এসটিএল) এর হেড অফ মার্কেটিং শরিফুল ইসলাম এবং আরএফএল বাইক এর ব্রান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাউন্ড টেবিল বাংলাদেশের সাবেক জাতীয় সভাপতি ও সাইকেল র‌্যালি কমিটির প্রধান সমন্বয়ক এজাজ মাহমুদ রনি। তিনি বলেন, সাইক্লিং একটি টেকসই ও পরিবেশবান্ধব জীবনধারার প্রতীক। তরুণ প্রজন্ম যদি এই অভ্যাস গড়ে তোলে, তাহলে শহর হবে আরও সুন্দর ও প্রাণবন্ত।

অংশগ্রহণকারীরা বলেন, সচেতনতা ও অংশগ্রহণের মধ্য দিয়েই বদলে যেতে পারে শহরের বায়ু ও জীবনযাত্রা। সাইকেল শুধুমাত্র যানবাহন নয়, এটি আনন্দ ও শারীরিক ফিটনেসেরও উৎস। তারা নগরীতে পৃথক সাইকেল লেন নির্মাণের দাবিও জানান। তারা নগরীতে আলাদা সাইকেল লেন করার দাবিও জানান।

আয়োজকরা জানান, বায়ুদূষণ ও জ্বালানি সংকট মোকাবিলা এবং আগামী প্রজন্মকে সুস্থ-সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে সাইক্লিংকে বিকল্প জীবনযাপনের অংশ হিসেবে তুলে ধরাই ছিল তাদের উদ্দেশ্য।

ভোর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে সাইক্লিস্টরা জড়ো হতে থাকেন। র‌্যালির পূর্বে এক নান্দনিক সাইকেল স্ট্যান্ড শো আয়োজন করা হয়, যা বাড়তি চমক জোগায় দর্শনার্থীদের মধ্যে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কর্মকর্তা এজাজ মাহমুদ রনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন