admin
প্রকাশিত: 7:18 PM, March 13, 2025
এম. এ. কাদির, গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কাদিরপুর গ্রামে ব্যক্তি মালিকানাধীন জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করতে গিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বিক্ষুদ্ধ গ্রামবাসীর ঐক্যবদ্ধ হামলায় অপর পক্ষ আহত হয়ে পালিয়ে রক্ষা পেয়েছে। এতে ৩জন আহত হয়েছেন। ১১মার্চ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় আহত স্থানীয় ছাত্রদল নেতা ফরহাদ আহমদ বাদী হয়ে পরদিন আদালতে একটি মামলা দায়ের করেছেন। সংঘর্ষ ও মামলা দায়েরের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জানা যায়, স্থানীয় কাদিপুর গ্রামের বিলাত রাজার মালিকানাধীন পৈত্রিক সম্পত্তির উপর দিয়ে তার পাশের বাড়ির একটি পক্ষ রাস্তা নির্মাণ করতে দীর্ঘদিন ধরে অপচেষ্ঠা চালাচ্ছে। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের এই সুযোগে বিলাত রাজার প্রতিপক্ষ মোটা অংঙ্কের অর্থের বিনিময়ে স্থানীয় জাতীয়তাবাদী ছাত্রদলের একদল নেতাকর্মীকে ম্যানেজ করে তাদের মাধ্যমে জোরপূর্বক ব্যক্তি মালিকানাধীন ঐ ভূমির উপর দিয়ে রাস্তা নির্মাণ করার প্রয়াস চালায়। বিষয়টি জানতে পেরে গ্রামের সাধরণ মানুষজন বিক্ষুব্ধ হয়ে উঠেন। ঘটনার দিন ১১ মার্চ মঙ্গলবার দুপুরে স্থানীয় ছাত্রদল নেতা ফরহাদ আহমদের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের ১০/১২ জনের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের দিয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু করে। খবর পেয়ে বিলাত রাজার স্বজন ও গ্রামের সাধরণ মানুষজন তাদেরকে প্রতিহত করতে ছুটে আসেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বিক্ষুব্ধ গ্রামবাসী তাদেরকে বেদড়ক মারধর করে। এতে ছাত্রদলের ফরহাদ আহমদ, সুহেল আহমদ ও উজ্জ্বল আহমদ আহত হন। একপর্যায় প্রাণ বাঁচাতে তারা আহত অবস্থায় পালিয়ে যায়। আহত ফরহাদ আহমদ (২৪), স্থানীয় কাদিপুর গ্রামের মৃত মইজ উদ্দিনের পুত্র, সুহেল আহমদ (২৫), মেহেরপুর গ্রামের আব্দুল বাসিতের পুত্র ও উজ্জ্বল আহমদ (২৬), পনাইরচক গ্রামের আবিদ আলীর পুত্র।
এই ঘটনায় পরদিন ছাত্রদল নেতা ফরহাদ আহমদ বাদী হয়ে সিলেট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রামবাসী ৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। গোলাপগঞ্জ সি.আর মামলা নং- ১৪১/২০২৫, ধারা ১৪৩/৪৪৮/৩৮৫/৫০৬(২)/৩৪, তারিখ- ১২/০৩/২০২৫ইং। মামলার আসামীরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামের আতিবুর রাজার পুত্র বিলাত রাজা (৬০), মৃত মইজ উদ্দিনের পুত্র ইমরান হোসেন (৫১), গিয়াস উদ্দিনের পুত্র কুহিনুর রাজা শামু (২৫), একলিম উদ্দিনের পুত্র ফেরদৌস আহমদ (৩২), মৃত আব্দুল জব্বারের পুত্র চেরাগ আলী ভাদুর (৫০), মৃত আব্দুল কাইয়ুম (ফেছা) এর পুত্র নাছির উদ্দিন (৪৫), একলিম উদ্দিনের পুত্র কাউসার আহমদ (২৫), মৃত আব্দুল কাইয়ুমের পুত্র নিজাম উদ্দিন (৩৯) ও মৃত সাইম উদ্দিনের পুত্র রুমন উদ্দিন (৩২)।
এ বিষয়ে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ চৌধুরী বলেন, সংঘর্ষ ও মামলা দায়ের বিষয়টি শুনেছি। যেহেতু মামলাটি মাননীয় আদালতে দায়ের করা হয়েছে, এখন আদালতের নির্দেশনা মোতাবেক আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন