editor
প্রকাশিত: 5:19 PM, September 25, 2025
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার পলি’র বাড়ীতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।
গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পুরান তেতলী গ্রামে রুমানা আক্তার পলির বাড়ীতে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় পলিকে না পেয়ে তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে যায় হামলাকারীরা। রুমানা আক্তার পলি পুরান তেতলী গ্রামের এস কে আনোয়ার আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে হঠাৎ করে বিএনপি ও জামায়াতের শতাধিক কর্মী লাঠিসোঁটা নিয়ে বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরে ঢুকে প্রতিটি কক্ষ ভাঙচুর করে। ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজ, এসি ভেঙে ফেলা হয়। এছাড়া আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। এসময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা রুমানা আক্তার পলিকে পেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
রুমানা আক্তার পলি’র পরিবারের লোকজন জানিয়েছেন, বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করা সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার পলি বিগত আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগের সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। গত বছরের ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকার পতনের পর থেকেই বিএনপি-জামায়াতের কর্মীদের রোষানলে পড়তে হচ্ছে তাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় রুমানা আক্তার পলি’র নামে দায়েরকৃত মামলায় অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে। বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হামলা ও হুমকি এবং পুলিশী হয়রানীর কারনে নিরাপত্তাহীনতায় রয়েছেন তারা। হামলার পর থেকে তারা বাড়ী ত্যাগ করেছেন বলেও জানান তারা।
এ বিষয়ে কথা হলে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ছাত্রলীগ নেত্রী রুমানা আক্তার পলির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত মামলায় অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে। পলির বাড়ীতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হামলার বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন