editor

প্রকাশিত: 9:05 PM, November 15, 2025

বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের হোসেনপুরে এম এ মালিকের ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের হোসেনপুরে এম এ মালিকের ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এম এ মালিক বলেছেন, ৩১ দফা শুধু একটি ঘোষণাপত্র নয়, এটি জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারের প্রতীক। দেশের সামগ্রিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন থেকে শুরু করে সাধারণ মানুষের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকার নিশ্চয়তা- এই সবকিছুকে কেন্দ্র করেই প্রণীত হয়েছে ৩১ দফা। তাই এ কর্মসূচি জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের সুনির্দিষ্ট রূপরেখা।

তিনি বলেন, জনগণের কল্যাণ ও উন্নয়নমূলক কাজগুলোর সাথে আমি সবসময় সম্পৃক্ত। আরো বেশী সমাজ উন্নয়নে কাজ করতে সংসদ সদস্য প্রার্থী হয়েছি। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতীক ধানের শীষে আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে উন্নয়নের মাধ্যমে গ্রামকে শহরে পরিণত করে মানুষের সেবা করে যাবো ইনশাআল্লাহ।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বালাগঞ্জ উপজেলার ৩নং দেওয়ান বাজার ইউনিয়নের হোসেনপুর গ্রামের মো. কামরুল হাসান বাবলু এর বাড়িতে ৩নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

দেওয়ান বাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি মেম্বার বাবরু মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টুর পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জেলা বিএনপির সহ সভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, মহানগর বিএনপির সহ সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।

বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী কুতুব উদ্দিন, খয়রুল ইসলাম, সিলেট জেলা জিসাস এর যুগ্ম আহবায়ক কামরুল হাসান বাবলু। স্বাগত বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা তোফায়েল আহমদ নোমান।

চুনু মিয়ার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুল হোসেন সুহেল, বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক এমদাদুল ইসলাম জাকির, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলী হোসেন খালেদ, শ্রমিকদল নেতা নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা এমদাদুল হক জাকির, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য শাহ আলম, যুবদল নেতা লিপন মিয়া, খলকু মিয়া, উপজেলা জিয়া সংসদের সাধারণ সম্পাদক শেরওয়ান গফুর, ইউনিয়ন স্বাধীন দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা ছাত্রদলের সহ ধর্ম বিষয়ক সম্পাদক ফাহাদ আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নোমান আহমদ লস্কর, ছাত্রদল নেতা মুসলেহ আহমদ, সাজু মিয়া প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন