editor

প্রকাশিত: 5:36 PM, November 16, 2025

সিলেটে জিডিএফ’র উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ

সিলেটে জিডিএফ’র উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ

গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে এবং মুসলিম চ্যারিটি ইউকে’র সহায়তায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সকালে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ’র কার্যালয়ে এই বস্ত্র বিতরণ করা হয়।

জিডিএফ’র উপদেষ্টা ও বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ও হাছন রাজা লোকসাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।

স্বাগত বক্তব্য রাখেন গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর ইকু, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক ও হাছন রাজা লোকসাহিত্য সংস্কৃতি পরিষদের সভা-সভাপতি এম এ হান্নান, সুইট বাংলাদেশ সিলেট শাখার সাধারণ সম্পাদক রোটারিয়ান খালেদ চৌধুরী, সিলেট জেলা পরিষদের সিএ আ.স.ম. মাসুম, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু, সাধারণ সম্পাদক আলামীন আহমদ নাঈম।

জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিসাব রক্ষক মোঃ শাহজাহান, শিক্ষক আফজাল শিকদার, শিক্ষক সরুপা বেগম, শিক্ষক মলয় রায়, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুইটি, ওয়াসীম আহমদ, আনিসুল হক, সমিরঞ্জন বিশ্বাস, তাহমীনা আক্তার মৌমি, নূরজাহান বেগম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী বলেন, প্রতিবন্ধীদের উপেক্ষা ও অবহেলা না করে তাদের সঙ্গে সদাচরণ এবং সাহায্য-সহযোগিতা করা উচিত। সুযোগ পেলে প্রতিবন্ধীরাও দক্ষতা ও পারদর্শিতার মাধ্যমে সমাজকে অনেক কিছু দিতে পারে। প্রতিবন্ধীদের মেধা ও প্রতিভাকে কাজে লাগাতে পারলে মানবসম্পদে পরিণত হবে। তাদের প্রতি আমরা ভালোবাসা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিলে তারা দেশ ও জাতি গঠনে যোগ্য অংশীদার হতে পারে। তাই প্রতিবন্ধীদের প্রতি আমাদের যত্নবান এবং তাদের মানবাধিকার সুরক্ষার ব্যাপারে সচেতন হতে হবে। তিনি জিডিএফ এর মানবিক, সামাজিক সহ শিক্ষা ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য অবদানের ভূয়সী প্রশংসা করে মানবিক প্রতিষ্ঠান গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশনকে আরো এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সংস্থা, প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তিগণকে এগিয়ে আসার আহবান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন