editor

প্রকাশিত: 7:15 PM, November 16, 2025

ইলেকট্রিক সাপ্লাই ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইলেকট্রিক সাপ্লাই ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্বৈরাচার মানবতা বিরোধী ও গণহত্যাকারী খুনি হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর শাখার ইলেকট্রিক সাপ্লাই ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।
রবিবার (১৬ নভেম্বর) নগরীর ইলেকট্রিক সাপ্লাই থেকে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির দাবিতে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ১৭টি বছর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা, প্রশাসন দিয়ে হয়রানী, দলীয় ক্যাডারদের দিয়ে নির্যাতন, গুম, খুন সহ পরিবারের সদস্যদের উপর নির্যাচন করেছে। এমনকি ছাত্র-জনতার গণআন্দোলনে প্রশাসন ও দলীয় ক্যাডারদের দিয়ে নির্বিচারে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্র এবং নিরীহ মানুষদেরকে গুলি করে হত্যা করেছে এবং আহত করেছে। স্বৈরাচার মানবতা বিরোধী ও গণহত্যাকারী খুনি হাসিনা পালিয়ে গিয়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তার দলীয় ক্যাডারদের দিয়ে দেশের বিভিন্ন স্থানে আগুন দিয়ে মানুষের জান-মালের ক্ষতি করছে। তারা বলেন, ইলেকট্রিক সাপ্লাই ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা ১৭টি বছর যেভাবে রাজপথে থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তেমনিভাবে এই আওয়ামী সন্ত্রাসীদের সকল ষড়যন্ত্র রাজপথে থেকে মোকাবেলা করবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শফি সাইদ, সিলেট মহানগর যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য রেজওয়ান আহমদ, সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের সবেক আহবায়ক কমিটির সদস্য আব্দুস সামাদ ফাহিম, সিলেট মহানগর যুবদল সহ সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সাকি, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা লিটন আহমদ, সিলেট মহানগর যুবদল নেতা আমির হোসেন হাজারী, রাজন আহমদ, রাফি আহমদ, সায়মন আহমদ, সুমন আহমদ, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সিলেট মহানগর যুবদলের সহ-সাধারণ রেজাউল হাসান মাসুম, সহ সাধারণ সম্পাদক শাহরিয়ার মোর্শেদ খান শাকিল, সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য রায়হান উদ্দিন রাজু, সিলেট মহানগর যুবদল সহ সাংগঠনিক সম্পাদক সুমন মজুমদার, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সিলেট মহানগর যুবদল নেতা সাজন মহমুদ, সিলেট মহানগর শ্রমিক দল নেতা সুজন আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজিব, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম ফয়েজ, সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম স্বপন, সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ, ৫নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক নূরান আহমদ রুপায়েল, যুগ্ম আহবায়ক এমদাদুল হক জুলহাস, মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক জাবেদুর রহমান জাবেদ, সিলেট মহানগর যুবদল নেতা সাহেদ আহমদ, দক্ষিন সুরমা থানা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক আল আমিন আহমদ, ৩নং ওয়ার্ড যুবদল নেতা শুক্কুর আহমেদ, দক্ষিন সুরমা থানা ছাত্রদল নেতা শেখ রবিন, ৩নং তেতলি ইউনিয়ন ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি রুমেল আহমদ, ৩নং তেতলি ইউনিয়ন ছাত্রদল সহ-সভাপতি শাকির হোসেন বরাত প্রমুখ। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন