editor

প্রকাশিত: 1:51 PM, November 19, 2025

সিলেটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

১০ম গ্রেড বাস্তবায়নে বিলম্ব হলে দেশজুড়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি

সিলেটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এম.টি.এফ) সিলেটের উদ্যোগে বুধবার (১৯ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এম.টি.এফ) সিলেটের সভাপতি আল আমিন এর সভাপতিত্বে ও মো. ইসমাইল হোসেন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল টেকনোলজিষ্ট ফোরামের উপদেষ্টা, উমর ফারুক, গোলাম রাব্বি, সেক্রেটারি ইসমাইল হোসেন, জয়েন সেক্রেটারি আব্দুর রাজ্জাক ও ওয়ায়েশ কুরনী গাজী, সাংগাঠনিক সম্পাদক এহসান উল্লাহ বিল্পব, মেডিকেল টেকনোলজিষ্ট টিপু সুলতান প্রমুখ। এছাড়াও মানববন্ধনে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম সিলেটের সর্বস্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাববন্ধনের বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে মেডিকেল টেকনোলজিস্টরা মাঠে নেমে তাদের মৌলিক অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রেখেছেন। করোনা মহামারী, প্রতিবছর ডেঙ্গু, নিপাহ ভাইরাস সহ বিভিন্ন মহামারিতে জনগণের জীবন বাঁচাতে তারা সবসময় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করেছেন। অথচ আজও তারা ন্যায্য অধিকার ১০ম গ্রেড থেকে বঞ্চিত-যা অত্যন্ত দুঃখজনক এবং বৈষম্যমূলক।

বক্তারা আরো বলেন, সরকার যদি অন্যান্য ডিপ্লোমাধারী সম যোগ্যতাসম্পন্ন পেশাজীবীদের ১০ম গ্রেড দিতে পারে, তবে স্বাস্থ্যব্যবস্থার মেরুদণ্ড-এই মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বছরের পর বছর কেন বঞ্চিত রাখা হচ্ছে? কেন তাদের ১০ম গ্রেড বাস্তবায়ন হচ্ছে না? গত বছর বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ছাত্র সংগ্রাম পরিষদের সারা দেশব্যাপী কঠোর আন্দোলনের ও তারপর পেশাজীবি সংগঠন বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের উদ্যোগে ফাইল ওয়ার্কিং এর প্রেক্ষিতে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ঘোষণা দিয়েছিলেন যে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড অতি দ্রুত বাস্তবায়ন করা হবে। এই আশ্বাসের প্রতি সম্মান রেখেই এতদিন আমরা কোনো কর্মবিরতি কিংবা কঠোর আন্দোলনে যাইনি। কিন্তু এটাই আমাদের শেষ ধৈর্য। আর কোনো আশ্বাস নয়-সরাসরি সিদ্ধান্ত চাই।

মানববন্ধনে বক্তারা তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে যদি ১০ম গ্রেড বিষয়ে নতুন করে ফাইল ওয়ার্কিং বা কোয়ারীর নামে কোন নতুন নাটক সৃষ্টি করে, তাহলে সারাদেশের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা অচল হলে এর দায়ভার পুরোপুরি সরকারের। আমরা আর কোনো অজুহাত বা আশ্বাস গ্রহণ করব না-এবার চাই কেবল লিখিত সিদ্ধান্ত। জাতীয় স্বাস্থ্যব্যবস্থা সচল রাখতে এবং জনস্বাস্থ্য রক্ষায় সরকারের প্রতি ন্যায্য দাবি ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়নের জোর আহ্বান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন