editor

প্রকাশিত: 3:41 PM, November 19, 2025

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে চিকিৎসকদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য : ডা. মো. নাজমুল ইসলাম

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে চিকিৎসকদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য : ডা. মো. নাজমুল ইসলাম

ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং সিলেট জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেছেন, আজকের এই সদস্য সংগ্রহ কার্যক্রম কেবল একটি আনুষ্ঠানিকতা নয়-এটি ডাক্তার সমাজের অধিকার, সম্মান ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার অন্যতম মাইলফলক। দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে চিকিৎসকদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। কারণ, জনগণের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে ডাক্তারদের সৎ উদ্দেশ্য, পেশাদারিত্ব এবং মানবিক মূল্যবোধই সবচেয়ে বড় শক্তি।

তিনি আরো বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের প্রতিটি বড় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে ড্যাব। চিকিৎসকদের ন্যায়বিচার, কর্মপরিবেশ উন্নয়ন, নিরাপত্তা এবং পেশাগত স্বাধীনতা রক্ষায় সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে সিলেটের মতো সংবেদনশীল অঞ্চলে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষায় ড্যাব একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৮টায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলা শাখার সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ডা. আশফাক আহমেদ এবং ডা. আব্দুর রাউফ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. শাকিলুর রহমান, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী এবং সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ নাফি মাহদি।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. গোলাম রব শোয়েব, সিলেট জেলা ড্যাবের কোষাধ্যক্ষ ডা. নুরুল হাসান সিদ্দিকি, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ফাহমিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. আহমেদ নাফী, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আজহারুল ইসলাম রানা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ডা. নিজাম আহমেদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডা. সৈয়দ হাফিজুর রহমান তানভীর, দপ্তর সম্পাদক ডা. রুসলান ইসলাম, প্রচার সম্পাদক ডা. সৌয়দ আল দীপ, সদস্য ডা. মেহেদি হাসান অনিক, ডা মাহফুজ খান, ডা. মারজান, ডা. বজলুর রহমান রেহান, ডা. তাহফীম আহমদ, ডা. রায়হান আহমেদ, ডা. আফতাব উদ্দিন চৌধুরী, ডা. সালমান, ডা. ফুজায়েল, ডা. মো. ফয়জুর রহমান তালুকদার ফয়েজ, ডা. ইহরাজ রহমান চৌধুরী, ডা. সৌরভ, রাহাত ইসলাম প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে ড্যাব কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. শাকিলুর রহমান বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বৃহত্তর ঐক্য প্রয়োজন। সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে মেডিকেল কলেজসহ সব জায়গাতেই চিকিৎসকেরা নানা প্রতিকূলতার মধ্যেও মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। তাদের এই ত্যাগ, শ্রম ও মানবিকতার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে হলে সংগঠনকে শক্তিশালী করা ছাড়া আর কোনো বিকল্প নেই। সদস্য সংখ্যা বৃদ্ধি পেলে ড্যাব আরও শক্তিশালী হবে, সংগঠনের আওয়াজ আরও জোরালো হবে এবং চিকিৎসক সমাজের ন্যায্য দাবি প্রতিষ্ঠায় সক্ষম হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন