editor

প্রকাশিত: 3:04 PM, November 20, 2025

সিলেটে ৭ দফা দাবিতে ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিকদের মিছিল-পথসভা অনুষ্ঠিত

সিলেটে ৭ দফা দাবিতে ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিকদের মিছিল-পথসভা অনুষ্ঠিত

সিলেটে ৭ দফা দাবিতে ব্যাটারি চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিকদের মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিসিকের ১০নং ওয়ার্ড শাখার উদ্যোগে এই মিছিল ও পথসভার আয়োজন করা হয়। মিছিলটি নগরীর কানিশাইল খেয়াঘাট থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লামাপাড়ায় গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের ১০নং ওয়ার্ড শাখার সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমদ এর পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই, সহ সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মুল্লা, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, সংগঠনের ৭নং ওয়ার্ড সভাপতি শাহ আলম, ৯নং ওয়ার্ড শাখার সভাপতি আনিছুর রহমান খান, ১৮নং ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেন সালমান, বালুচর শাখার সভাপতি আব্দুল গনি, ২৫ নং ওয়ার্ড সভাপতি আছলাম উদ্দিন, সাধারণ সম্পাদক আজমল মিয়া, ২৭ নং ওয়ার্ড সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক সুমন মিয়া, শ্রমিক নেতা নজরুল ইসলাম, আজিবর, সুহেল আহমদ, খায়রুল ইসলাম, বাহার উদ্দিন, মোবারক আলী প্রমুখ। এছাড়াও মিছিল ও পথসভায় বিভিন্ন ওয়ার্ডের অসংখ্য শ্রমিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মালিক শ্রমিকদের ৭ দফা দাবি ও সিলেটে ব্যাটারী চালিত রিক্সার রোড পারমিট প্রদান এবং ভিআইপি রোড ছাড়া অন্যান্য রোডে চলাচলের দাবী জানিয়ে বলেন, ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক বন্ধ থাকায় রিক্সা মালিক-শ্রমিকরা অনাহারে দিন যাপন করছেন। শ্রমিকদের খোঁজখবর কেউই রাখছেন না, এটা অত্যন্ত কষ্টদায়ক।

বক্তারা শ্রমিকদের ৭ দফা দাবী তুলে ধরে বলেন, ব্যাটারী চালিত রিক্সার রোড পারমিট দিতে হবে। আটককৃত রিক্সা ছেড়ে দেওয়া ও রেকার বিল ১০০ টাকা করতে হবে। রিক্সা শ্রমিকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান ও রাত ৮টার পর রিক্সা ধরা বন্ধ করতে হবে। পুলিশের হয়রানি বন্ধ এবং গ্যারেজ থেকে খুলে নেওয়া বিদ্যুতের মিটার ফেরত দিতে হবে। বক্তারা উপরোক্ত দাবিগুলো মেনে নেওয়ার জন্য সিলেটের পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সচেতন মহল সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন