editor

প্রকাশিত: 6:11 PM, November 20, 2025

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট ৭০৭ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সভা বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয় সম্পাদক, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ৭০৭ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ জাকারিয়া এর সভাপতিত্বে ও ৭০৭ সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ কাওছার আহমদ, কল্যাণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাব চৌধুরী, এম. বরকত আলী, লিটন আহমেদ, রাজা আহমেদ, রাজা আব্দুল জলিল, রফিক মিয়া, মুহিবুর রহমান এপলো, এবাদুল আহমদ, সেবুল আহমেদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সিলেট জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মোঃ জাকারিয়া বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় একটি শক্তিশালী, সুসংগঠিত ও নীতিনিষ্ঠ নেতৃত্ব গড়ে তোলা এখন সময়ের দাবি। পরিবহন শ্রমিকরা দিন-রাত পরিশ্রম করে সাধারণ মানুষের যাতায়াতকে সহজতর করছেন। তাদের ঘামে তৈরি এই সেবা শহরের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রাখে। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা এবং কর্মপরিবেশ নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সিএনজি অটোরিকশা শ্রমিকরা নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে কাজ করে যাচ্ছেন। লাইসেন্সিং জটিলতা, যানবাহন শনাক্তকরণ, পর্যাপ্ত স্ট্যান্ড না থাকা, প্রশাসনিক হয়রানি, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং ট্রাফিক ব্যবস্থার অসঙ্গতি সহ সব ধরনের সমস্যা সমাধানে ইউনিয়নের ঐক্য সবচেয়ে বড় শক্তি। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সংগঠনের ভেতরে শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধা এবং নিয়মনীতি মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সিলেটের পরিবহন খাতকে সুসংগঠিত করতে এবং শ্রমিকবান্ধব পরিবেশ তৈরি করতে হলে আমরা সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন